editor
প্রকাশিত: 2:10 PM, October 29, 2024
আশফাক আহমদ,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখায় ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা পশ্চিম ও শহর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বড়লেখা শহর শিবিরের সভাপতি হুমায়ুন কবির সাজুর সভাপতিত্বে ও সেক্রেটারি নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন। বিশেষ অতিথির বক্তব্য দেন শিবিরের জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, শাবিপ্রবি সেক্রেটারি মাসুদ রানা তুহিন, উপজেলা মাদরাসা জোন পরিচালক আব্দুল ওয়াহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন বড়লেখা শহর শিবির সেক্রেটারি নোমান আহমদ, স্কুল কার্যক্রম সম্পাদক কলিম উদ্দিন প্রমূখ।
পশ্চিম শাখাঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা পশ্চিম শাখার সভাপতি কামরান আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি সাব্বির আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার অফিস সম্পাদক ফরিদ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শাখার স্কুল ও কলেজ সম্পাদক আব্দুল মুহিত মুর্সেদ, পশ্চিম শাখার অর্থ সম্পাদক মুফিদুল ইসলাম , বর্ণি ইউনিয়ন সভাপতি আবু হুরায়রা জাহিদ, দাসের বাজার ইউনিয়ন সভাপতি রুবেল আহমদ প্রমুখ।
বক্তারা বলেন- আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল ক্ষমতার লোভে কতটা নিষ্ঠুর হতে পারে তার জ্বলন্ত উদাহরণ ২০০৬ সালের ২৮শে অক্টোবর। সেদিন লগি-বৈঠা নিয়ে মানুষ হত্যার প্রতিযোগিতায় নেমেছিলো আওয়ামী সন্ত্রাসীরা। রক্তাক্ত লাশ নিয়ে টানাহেঁচড়া, লাশের ওপর নৃত্য করে মানবজাতির ইতিহাসকে কলংকিত করেছিলো তারা। জনগণের কাছে হিংস্রতা ও বর্বরতার প্রতীক হয়ে উঠা রক্তপিপাসু আওয়ামী লীগ ঘৃনিত ধারা অব্যাহত রেখেছিলো।
আরও বলেন- আওয়ামী অপশক্তি বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনকে নির্মূল করার অপচেষ্টা করেছিলো। কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীদের ইস্পাত কঠিন দৃঢ়তা বাতিলের সে চেষ্টা বুমেরাং করেছে। ২৮শে অক্টোবরের শহীদদের হাজারো সাথী তাদের স্বপ্ন পূরণের শপথ নিয়েছে। শহীদের রক্তাক্ত দেহগুলো আমাদের ভীত করে না। বরং আমরা অনুপ্রেরণা নিয়ে প্রতি ফোটা রক্তের বদলা নিতে আমরা শপথবদ্ধ হই। কোরআনের সমাজ বিনির্মাণ করার মধ্য দিয়ে শহীদদের প্রতিফোটা রক্তের বদলা চূড়ান্ত ভাবে নেয়া হবে ইনশাআল্লাহ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে