editor
প্রকাশিত: 2:30 PM, October 29, 2024
নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ন্যাশনাল ব্যাংক থেকে টাকা তুলতে না পারায় বিক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন। ফলে অবরুদ্ধ হয়ে পড়েন ব্যাংক কর্মকর্তারা।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনীতে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়দের অভিযোগ, গত দুই মাস ধরে তারা ন্যাশনাল ব্যাংক পৌর শহরের চৌমুহনী শাখা থেকে প্রয়োজনীয় পরিমাণ টাকা তুলতে পারছেন না। যদিও গত সপ্তাহে পাঁচ হাজার টাকা তুলতে পেরেছিলেন। কিন্তু বর্তমানে সপ্তাহে তিন হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও টাকা না পেয়ে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে গ্রাহকরা ব্যাংকে টাকা তুলতে গেলে কর্মকর্তারা জানান, ব্যাংকে টাকা নেই এবং আসতে দেরি হবে। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে গ্রাহকরা ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দেন। পরে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে গ্রাহকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
ন্যাশনাল ব্যাংকের চৌমুহনী শাখার ব্যবস্থাপক মুজাম্মেল হক জানান, সারা দেশে তাদের ব্যাংকের মতো আরও ৮-১০টি ব্যাংকে টাকা সংকট দেখা দিয়েছে।
তিনি বলেন, আমরা গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারছি না, কারণ সেন্ট্রাল থেকে প্রয়োজনীয় পরিমাণ টাকা পাচ্ছি না। কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলতে পারেননি তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক