admin
প্রকাশিত: 8:16 PM, October 29, 2024
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট জেলা সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ‘৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ৫ আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থান সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিশ্বের যে প্রান্তেই গেছে আমাদের প্রবাসী বাংলাদেশীরা তাকে প্রতিহত করেছেন। তাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসীদের অবদান অনস্বীকার্য।
মঙ্গলবার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে যুক্তরাজ্যের প্রবাসী নেতৃবৃন্দকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত ১৫ বছরে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার কোন উন্নয়ন হয়নি। রাস্তাঘাট ও ব্রীজ কালভার্টের বেহাল দশা। মধ্যরাতের ও ডামি জনপ্রতিনিধিরা উন্নয়নের নামে লুটপাট করেছেন। এসব অপকর্মে বিচার হবে। জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে এই এলাকায় উন্নয়নের জোয়ার বইবে ইনশাআল্লাহ।
লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেদ আহমদ সুয়াইয়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফখরুল ইসলাম ও কামাল আহমদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, ফেরদৌস আলম, জি এম অপু শাহরিয়ার, সৈয়দ মোসতফা, লায়েক আহমদ, কিবরিয়া ইসলাম, খালেদ জামাল, মামুনুর রশীদ মামুন, এডভোকেট মামুন আহমদ রিপন, জিয়াউল ইসলাম জিতু, কামাল উদ্দিন বেলাল, লায়েছ আহমদ, হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামিল আহমদ, রাজু আহমদ তুরু, ফখরুল ইসলাম, শামসুর রহমান লায়েছ, জালাল মেম্বার, সাবেক মেম্বার তারেক আহমদ, নিজামুল কাদির লিপন, খালেদ আহমদ, লায়েক আহমদ, এমাদ উদ্দিন, কামরান আহমদ, আফজল হোসেন প্রমূখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়