editor

প্রকাশিত: 2:58 PM, December 2, 2020

বিএনপি সুবিধাবাদ জিন্দাবাদে বিশ্বাসী বললেন :কাদের

বিএনপি সুবিধাবাদ জিন্দাবাদে বিশ্বাসী বললেন :কাদের

6

অনলাইন ডেস্ক :

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সুবিধাবাদ জিন্দাবাদে বিশ্বাস করে বলেই দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয় দেয়।

তিনি আজ সকালে চার লেনের ২য় নয়ারহাট সেতু নির্মাণকাজের উদ্বোধন শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

‘মানুষ ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে’ –বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ প্রসঙ্গে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, করোনা, বন্যা, সুপারসাইক্লোন, আম্পানের মতে প্রাকৃতিক দুর্যোগে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি কি ভূমিকা পালন করেছে জাতি তা জানতে চায়?

3

সেতুমন্ত্রী বলেন, বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে গণমাধ্যম আর ফেসবুকে কথামালার বৃষ্টি ঝরিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোনো কৃতজ্ঞতা বোধ নেই।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক দূরদৃষ্টির প্রশংসা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মহামারীর প্রভাবে গোটা বিশ্ব যখন টালমাটাল তখন জীবন-জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দূরদর্শিতা দেখিয়েছেন, তা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। জনগণের এই দুঃসময়ে বিএনপি কোনো ভূমিকা না রেখে শুধু বক্তৃতা-বিবৃতিতেই নিজেদের দায়িত্ব শেষ করেছে।

1

তিনি বলেন, সরকারের কোনো ভালো কাজ বিএনপি প্রশংসা না করে উল্টো অন্ধ সমালোচনা করে যাচ্ছে অবিরাম। তারা আসলে দেশের মানুষের দুঃসময় ও করুণ অবস্থাই প্রত্যাশা করেছিল।

4

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভেবেছিল মানুষ না খেয়ে, চিকিৎসা না পেয়ে রাস্তায় মরে থাকবে, সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং মানবিক নেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সেই পরিস্থিতি হয়নি বলেই বিএনপি নেতাদের মনে কষ্ট ও জ্বালা ধরেছে।

‘এই জন্যই তারা সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশ ও জনগণের বিরোধিতায় নেমেছে, আর জনগণ বিএনপির এসব বুঝতে পেরেছে বলেই তাদের কথায় আর সাড়া দেয় না।’

8

বিএনপির আন্দোলনের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনের ডাক এখন আষাঢ়ের তর্জন-গর্জনই সার।

‘খালেদা জিয়াকে অন্যায়ভাবে নাকি বন্দি করে রাখা হয়েছে’-মির্জা ফখরুলের এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জেনে শুনে ও বুঝে মিথ্যাচার করাটা তাদের স্বভাব।

তিনি বলেন, সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেয়নি, সাজাও দেয়নি। মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার আর সাজা দিয়েছেন আদালত।

ওবায়দুল কাদের জানান, শেখ হাসিনাই বেগম জিয়ার প্রতি সদয় হয়ে দুবার সাজা স্থগিত করেছেন। তারা এমন একটা দল, যাদের ন্যূনতম কৃতজ্ঞতা বোধ নেই। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য বেনজির আহমেদ, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী শাহরিয়ার আলম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গর্।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

3 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

2 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

2 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

7 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

4 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

4 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

1
5