editor
প্রকাশিত: 9:09 AM, October 30, 2024
নিউজ ডেস্ক: সিলেটে ধরা পড়েছে ভারতীয় কম্বলের চালান। পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় শাহপরাণ থানাপুলিশ অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ভারতীয় কম্বলের চালান জব্দ করে। এসময় ২ জনকে আটক করা হয়। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় সিলেট-তামাবিল মহাসড়কের পীরেরবাজার পাম্পের সামনে পিকআপ ভ্যানটি আটক করে ভারতীয় কম্বলের চালানটি জব্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৭টা ১০ মিনিটের দিকে বটেশ্বর থেকে পীরের বাজারের দিকে যাওয়ার সময় একটি পিকআপ গাড়িকে সিগন্যাল দেয় পুলিশ। কিন্তু পিকআপটি সিগন্যাল না মেনে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে পীরের বাজার পাম্পের সামনে গাড়িটি আটক করা হয়।
এসময় পিকআপের ভেতর থেকে ১৯টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। প্রতিটি কম্বলের বাজার মূল্য ৬ হাজার টাকা হিসেবে ১ লাখ ১৪ হাজার টাকা মূল্যের চালানটি জব্দ করা হয়।
এসময় দুইজনকে আটক করা হয়- সিলেটের জৈন্তাপুর উপজেলার ময়নাহাটি গ্রামের মতিন মিয়ার ছেলে ইমরান (২৪) ও একই উপজেলার কামাল হোসেনের ছেলে আবদুল্লাহ আল মামুন (২৫)।
এ ঘটনায় গাড়ি চালক জৈন্তাপুর থানার ছামাদ (৩২) পলাতক রয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক