editor

প্রকাশিত: 7:34 PM, October 30, 2024

বড়লেখার কামড়িখাল জলমহাল ইজারার দূরত্ব যাচাই প্রতিবেদন-অভিযুক্তদের দিয়ে পুনঃতদন্ত

বড়লেখার কামড়িখাল জলমহাল ইজারার দূরত্ব যাচাই প্রতিবেদন-অভিযুক্তদের দিয়ে পুনঃতদন্ত

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখার সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহশিলদার) মজিদ মিয়া ও সার্ভেয়ার শামছুল হুদার বিরুদ্ধে ‘কামড়িখাল জলমহাল’ ইজারা কার্যক্রমে দূরবর্তী সমিতিকে নিকটবর্তী দেখিয়ে প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে।

এব্যাপারে দুইটি ভোক্তভোগি মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতিরা ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ইউএনও অভিযুক্তদের দিয়ে পুনঃতদন্ত করানোয় ফের দূরবর্তী সমিতিকে নিকটবর্তী দেখিয়ে প্রতিবেদন দাখিল করা হয়েছে। অবশেষে ভোক্তভোগি ভাগাডহর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সুধাংশু দাস ২৪ অক্টোবর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, গত ২৭ আগষ্ট ইউএনও’র কার্যালয় থেকে উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের কামড়িখাল জলমহালটি ১৪৩১ বাংলা হতে ১৪৩৩ বাংলা পর্যন্ত ইজারার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি অনুযায়ি ইজারা নিতে ভাগাডহর মৎস্যজীবী সমবায় সমিতি, কান্দিগ্রাম মৎস্যজীবী সমবায় সমিতি ও স্বর্ণালী মৎস্যজীবি সমবায় সমিতি আবেদন করে। গত ১২ সেপ্টেম্বর উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি ইজারা গ্রহণে আগ্রহী সমিতিগুলোর কার্যালয়ের জলমহাল থেকে দূরত্ব নিরুপনের জন্য দূরত্ব যাচাই পূর্বক প্রতিবেদন দাখিল করতে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহশিলদার) মজিদ মিয়া ও সার্ভেয়ার শামছুল হুদাকে দায়িত্ব প্রদান করে। অভিযোগ উঠেছে, তহশিলদার ও সার্ভেয়ার স্বর্ণালী মৎস্যজীবি সমবায় সমিতি কর্তৃক প্রভাবিত হয়ে জলমহাল থেকে মাত্র ৫০০ মিটার নিকটবর্তী ভাগাডহর মৎস্যজীবী সমবায় সমিতিকে দূরবর্তী আর জলমহাল থেকে প্রায় ২ কিলোমিটার দূরবর্তী স্বর্ণালী মৎস্যজীবি সমবায় সমিতিকে নিকটবর্তী দেখিয়ে প্রতিবেদন জমা দেন। এতে ভোক্তভোগি ভাগাডহর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সুধাংশু দাস ও কান্দিগ্রাম মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ফয়জুল ইসলাম পুনরায় দূরত্ব যাচাইয়ের ব্যবস্থা নিতে ৩ অক্টোবর ইউএনও বরাবর আবেদন করেন।

ভাগাডহর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সুধাংশু দাস জানান, ইউএনও অভিযুক্ত তহলিশদার ও সার্ভেয়ারকে পুনরায় দুরুত্ব যাচাইয়ের দায়িত্ব দেন যা রহস্যজনক। তারা ফের অবৈধভাবে অর্থের বিনিময়ে আগের মতোই মিথ্যা প্রতিবেদন দিয়েছেন। উপজেলা প্রশাসনে এত অফিসার থাকতে অভিযুক্তদের পুনরায় তদন্ত করানো কারণ বোধগম্য নয়। বিগত আওয়ামী লীগ সরকারের দলীয় প্রভাব খাটিয়ে বিগত ৩ বছর ধরে অবৈধভাবে জোরপূর্বক যারা কামড়িখাল জলমহালটি দখলে রাখছিল মিথ্যা প্রতিবেদন দিয়ে তহশিলদার ও সার্ভেয়ার অবৈধভাবে তাদেরকেই জলমহালটি ইজারা দেওয়ার গোপন চুক্তি করেছে। ইউএনও বরাবর আবেদন করেও প্রতিকার না পেয়ে ২৪ অক্টোবর সরেজমিনে পুনরায় দূরত্ব যাচাইয়ের ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন।

প্রভাবিত হয়ে দূরত্ব যাচাই প্রতিবেদন দাখিলের অভিযোগ অস্বীকার করে সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহশিলদার) মজিদ মিয়া ও সার্ভেয়ার শামছুল হুদা জানান, কর্তৃপক্ষ পুনঃতদন্তের দায়িত্বও তাদেরকে দিলে কি করার আছে। যা সঠিক তা-ই তারা জমা দিয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে