editor
প্রকাশিত: 7:42 PM, October 30, 2024
বড়লেখা প্রতিনিধি : হাকালুকি হাওরের রনচি বিল (বদ্ধ) জলমহাল থেকে প্রভাবশালীরা প্রতিদিন নিষিদ্ধ জাল দিয়ে অবৈধভাবে লাখ লাখ টাকার মাছ লুটের অভিযোগে সোমবার বিকেলে বড়লেখার ইউএনও তাহমিনা আক্তারের নেতৃত্বে উপজেলা প্রশাসন, ভূমি ও মৎস্য বিভাগ পুলিশ নিয়ে রনচি বিলে অভিযান চালিয়েছে। এসময় ৮/১০টি নৌকায় ৭০-৮০ জন অসাধু মাছ লুটেরা পালিয়ে গেলেও জলমহাল থেকে ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পরে রাতে জনসমক্ষে তা পুড়িয়ে ফেলা হয়।
গত ২৩ অক্টোবর বুধবারের দৈনিক জালালাবাদের শেষ পৃষ্ঠায় ‘হাকালুকির রনচি বিল জলমহাল-সরকারের বিরুদ্ধে আদালতে রিটকারীরাই লুট করছে লাখ লাখ টাকার মাছ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হলে জেলা রাজস্ব বিভাগের টনক নড়ে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাহিনা আক্তার অবৈধভাবে সরকারি জলমহালের মাছ লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বড়লেখা ইউএনও’কে নির্দেশ দেন।
রনচি বিলের অভিযানে অংশ নেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, থানার সেকেন্ড অফিসার অপু দাশ গুপ্তসহ একদল পুলিশ সদস্য।
জানা গেছে, সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন (পিটিশন নং-১৫৫০৭/২০২৩) এর পরিপ্রেক্ষিতে আদালত রনচি বিল (বদ্ধ) জলমহালটির ইজারা কার্যক্রম স্থগিত করেন। এই সুযোগে প্রভাবশালীরা অবৈধভাবে দিনে-রাতে একাধিক বড় বড় জাল ফেলে অবৈধভাবে মাছ লুট করে নিয়ে যায়। অভিযোগ উঠেছে, সরকারের বিরুদ্ধে আদালতে রিট পিটিশনকারীরাই দীর্ঘদিন ধরে সরকারি এই জলমহালের লাখ লাখ টাকার মাছ লুট করছে।
বড়লেখা ইউএনও তাহমিনা আক্তার জানান, হাকালুকির রনচি বিল থেকে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগ পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাহিনা আক্তার ব্যবস্থা নিতে তাকে নির্দেশ দেন। সোমবার বিকেলে এসিল্যান্ড, মৎস্য কর্মকর্তা ও পুলিশ নিয়ে এই বিলে অভিযান চালান। তাদের উপস্থিতি টের পেয়ে অসাধু মাছ শিকারিরা নৌকা নিয়ে পালিয়ে যায়। পরে বিল থেকে প্রায় ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেন। রাতে জনসমক্ষে তা পুড়িয়ে ফেলা হয়েছে। হাকালুকির বিভিন্ন জলমহালে অসাধু মাছ লুটেরার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে