admin
প্রকাশিত: 10:00 PM, October 30, 2024
সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে সিলেট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ অন্তত অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার (হাজী দিনার)। তিনি তার বক্তব্যে বলেন, ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়া প্রয়োজন। এখন প্রায়ই দেখা যায় শিক্ষিত মানুষের বাবা-মা বৃদ্ধাশ্রমে। গত ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে যে অপকর্ম হয়েছে অধিকাংশ অপকর্মে দেখা গেছে শিক্ষিত লোকেরাই জড়িত। এরকম শিক্ষিত না হয়ে আমরা ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি যেন আমরা ভালো মানুষ হই। তিনি বলেন, ছাত্রদলের রাজনীতি এখন আর আগের মতো নেই। যুগের প্রয়োজনে যুগের চাহিদায় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল নতুনধারার রাজনীতি পথে হাঁটছে। আগামীতে যারা ছাত্রদল করবেন, ছাত্রদলের নেতৃত্বে আসবেন তারা বর্তমানের চেয়েও স্মার্ট ও মেধাবী হবেন।
সিলেট মহানগর ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুল আলম মাহি’র সভাপতিত্বে এবং মহানগর ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও গোলাপগঞ্জ পৌর ছাত্রদল যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাসাস’র সদস্য সচিব রায়হান হোসেন খান, দৈনিক একাত্তরের কথা পত্রিকার বার্তা সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদলের আহ্বায়ক আফজাল হোসাইন।
বুধবার (৩০ অক্টোবর) কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখা ছাত্রদল জন্য যে কাজ করছে তা অত্যন্ত প্রশংসনীয়। অহংকার পতনের মূল। আওয়ামী লীগ অতিরিক্ত অহংকার করেছিল এজন্য তাদের পতন হয়েছে। কিন্তু বিএনপি অনেক জুলুম নির্যাতনে শিকার হলেও বিএনপি পালিয়ে যায়নি। বিএনপি রাজপথে থেকে মোকাবেলা করেছে। দীর্ঘদিন ছাত্রলীগের ছেলেরা অপকর্ম করেছে। তাদের অপকর্মের ফলে তারা নিষিদ্ধ। কিন্তু ছাত্রদলের ছেলেদের গুণাবলি আচার ব্যবহারে মুগ্ধ হয়ে শিক্ষার্থীরা দলে দলে এসে প্রবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের মানচিত্রে সেরা একটি সংগঠন হবে ইনশাআল্লাহ্।
সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রদল নেতা এম এ আহাদ শোয়েব। বক্তব্য রাখেন মহানগর ছাত্রদল নেতা তানভির আহমদ তাজ, এমসি কলেজ ছাত্রদল ইয়াসিন আরাফাত, সিলেট কৃষি বিশ^বিদ্যালয় ছাত্রদল নেতা বাফিল আহমদ, হুসাইন মো. শাহ জামান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা ছাত্রদলের আবু তাহের। অনুষ্ঠানে সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট কমার্স কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ লাবণী আক্তার, এমসি কলেজের ইশতিয়াক আহমদ রেহান, জামেয়া রাহমানিয়া তায়িদুল ইসলাম ফতেহপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ নুরুল মুক্তাকিন তাহমিদ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মেহেদী হাসান রতন ও মো. মেসবাহুর রহমান, মহানগর যুবদলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন, মহানগর ছাত্রদল নেতা সপ্তাংশু দাস, আবুল কাশেম, নুরুজ্জামান সাকিব, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের রেজওয়ান আহমদ, জেলা ছাত্রদলের আবু তাহের প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক গ্রহণ করেন গ্রিন হিল কলেজের মাসুম আহমেদ ও ইসফাক হোসাইন, সিলেট কমার্স কলেজের লাবনী আক্তার, সিলেট সাইন্স এন্ড টেকনোলজি কলেজের ফজলে রাব্বী খান, শাহজালাল ডিগ্রী কলেজের তানবির আহমেদ সুজন, জিল্লুর রহমান রাফি, অলিদ আকিব, মোহাম্মদ সাইদুল ইসলাম, রিফাত হাসান, সিলেট ক্লাসিক স্কুল এন্ড কলেজের আল হামজা মার্শাল ফিরোজ, জামেয়া রাহমানিয়া তায়িদুল ইসলাম ফতেহপুর কামিল মাদ্রাসার হাফিজ আবু তায়্যিব ও হাফিজ মঞ্জুরুল বারী আল হুমাইদী ও হাফিজুর রহমান, তৈয়ব আলী ডিগ্রী কলেজের সুফিয়ান অহমদ সাকিব, সিলেট সরকারি মদন মোহন কলেজের সুহেবুর রহমান প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক