admin

প্রকাশিত: 10:30 PM, October 30, 2024

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যুবদলের অবদান অস্বীকার করার সুযোগ নেই: মিজান চৌধুরী

দোয়ারাবাজারে যুবদলের আলোচনা সভা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যুবদলের অবদান অস্বীকার করার সুযোগ নেই: মিজান চৌধুরী
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেগড়া বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে আর্ত-মানবতার কল্যাণে কাজ করে আসছে। বিএনপি আইন, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। আর আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল। তারা যখনই ক্ষমতায় যায় গণতন্ত্র ধ্বংস করে। বিগত ১৬ বছর আওয়ামী লীগ শুধু গণতন্ত্রকেই ধ্বংস করেনি, পুরো রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। এ রাষ্ট্রযন্ত্রকে সংস্কার করতে যুবদলকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানে যুবদলের অবদান অস্বীকার করার সুযোগ নেই।
তিনি বুধবার জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এতে উপজেলা যুবদলসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
দোয়ারাবাজার উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টার, উপজেলার সাবেক সাধারণ সম্পাদক  হারুন অর রশিদ  চেয়ারম্যান, উপজেলা যুগ্ম আহ্বায়কখোরশেদ আলম, সাবেক চেয়ারম্যান আবুহেনা আজিজ, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য শামছুল ইসলাম, এইচ এম কামাল, আমান উল্লাহ, আব্দুল হক, তাইবুর রহমান, আফিকুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মালেক, নুর আলী ইমরান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান এরশাদ মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক যথাক্রমে নুর আলম, আব্দুল আজিজ, হাফিজুর রহমান, আব্দুল মতিন, সদর ইউনিয়ন বিএনপি নেতা মামুন মিয়া, বিএনপি নেতা ডা: শওকত আলী, আব্দুর রউফ, আব্দুল আলিম, জাহাঙ্গীর আলম, ওলিউর রহমান, মোতালেব ভুঁইয়া, শাহনেওয়াজ, করম আলী,আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল হাসান অনিক ও দোয়ারাবাজার সরকারি কলেজ যুগ্ম আহবায়ক তানভীর আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়