editor
প্রকাশিত: 8:48 PM, October 31, 2024
জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বুধ ও বৃহস্পতিবার (৩০-৩১ অক্টোবর) পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানে ভারতীয় পণ্যের সাথে কিছু বাংলাদেশি পণ্যও রয়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বিষয় নিশ্চিত করেছেন বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান।
তিনি জানান- জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে- ২০৪ পিস শাড়ী, ১৮০০ পিস সানগ্লাস, ৬৩০ পিস নিভিয়া সফট ক্রিম, ৩১ কেজি সার্ফ এক্সেল, ৯৬ বোতল মদ ও ৩টি মোটরসাইকেল।
এছাড়াও বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে- ২২০০ কেজি রসুন ও অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ১২টি নৌকা।
এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩৪ লাখ ৪১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট ব্যাটালিয়ন নিয়মিতভাবে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করছে।
জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন