editor
প্রকাশিত: 8:54 PM, October 31, 2024
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর থানার এসআই মোঃ মহিন উদ্দিন ছিলেন একজন মানবিক পুলিশ অফিসার। সাধারন মানুষের আস্থার পথিক ছিলেন তিনি। বিশেষ করে সদর থানা এলাকার অসহায়, গরীব ও বঞ্চিত মানুষের আইনী অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সদর মডেল থানায় কর্মরত থাকার সুবাধে সর্বস্থরের মানুষ তার কাছ থেকে সর্বোচ্চ সেবা পেয়েছেন। যে কারনে সুনামগঞ্জ সদর মডেল থানা এলাকার অসহায় সেবা প্রত্যাশী লোকজন এসআই মোঃ মহিন উদ্দিন সুনামগঞ্জ থেকে ঢাকায় চলে যাওয়ায় আবেগ আপ্লূত হয়ে দুঃখ প্রকাশ করছেন। জানা যায়, ২০২৩ সালের নভেম্বর মাসে সুনামগঞ্জ সদর মডেল থানায় এসআই হিসাবে যোগদান করেন তিনি। তারপর থেকেই এসআই মোঃ মহিন উদ্দিন সকল ধরনের মানুষকে আইনগত সহায়তা, এলাকার আইনশৃঙ্খলা রক্ষাসহ গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করে মানবিক পুলিশ অফিসার হিসেবে অনেক সুনাম অর্জন করেন। তিনি খুবই দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে এবং পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক অত্যান্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। অপরাধীকে আইনের আওতায় আনা এবং সেবা প্রত্যাশীদের দ্রুত আইনগত সহায়তা প্রদান করে অনেক সুনাম অর্জন করেছেন তিনি। যেখানেই অসহায়-গরীব মানুষ প্রভাবশালীদের কাছে হেনস্তার শিকার হয়ে ন্যায় বিচারের আশায় থানায় এসেছেন। সেই মানুষগুলোকে ন্যায় বিচার পাইয়ে দিতে সর্বদা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি। তাইতো সাধারন মানুষ এসআই মহিন উদ্দিনের চলে যাওয়াটাকে মেনে নিতে পারছেন না।
সদর উপজেলার নিয়ামতপুর গ্রামের মুজিবুর রহমান জানান, স্বৈরাচারী আ’লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে সুনামগঞ্জ-০৪ আসনের সাবেক এমপির ঘনিষ্ঠ হওয়ায় আব্দুল কুদ্দুছ নামের এক জাপা নেতা আমার বাবার কাছ থেকে ২ কেয়ার জমি কেনার কথা বলে ১৬ হাজার টাকার বিনিময়ে প্রতারণা করে ৫ কেয়ার জমি হাতিয়ে নেয়। এই শোকে আমার বাবা মৃত্যুবরণ করেন। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হলে এসআই মহিন উদ্দিন আন্তরিকতার সাথে বিষয়টা তদন্ত করেন। এবং ন্যায় বিচার পাবো বলে তিনি আমাকে আশ্বস্থ করেছেন। উনার মত পুলিশ অফিসার প্রতিটি থানায় থাকলে কোন কোন প্রভাবশালীর হাতে গরীব মানুষরা নির্যাতিত হতো না। উনার চলে যাওয়া আমাদের জন্য খুবই হাতাশার। আমরা উনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
উল্লেখ্য, এসআই মোঃ মহিন উদ্দিন সরকারি নিয়ম মোতাবেক (ডিএমপি) ঢাকা মেট্রোপলিন পুলিশে যোগদান করার জন্য সুনামগঞ্জ থেকে ছাড়পত্র গ্রহন করেছেন।
##
সুনামগঞ্জ প্রতিনিধি
৩১.১০.২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে