editor

প্রকাশিত: 4:42 PM, November 1, 2024

লাখাইয়ে কৃষকদের মধ্যে  কৃষি উপকরণ বিতরণ শুরু

লাখাইয়ে কৃষকদের মধ্যে  কৃষি উপকরণ বিতরণ শুরু

লাখাই প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাইয়ে উপজেলার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৭ হাজার ১১০ জন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা। এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, বামৈ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, করাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুস, বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ,সাংবাদিক বৃন্দ।
কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার ৯১০ জন কৃষকের মাঝে ১ কেজি করে বারি-১৪ জাতের সরিষা বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়।
এছাড়া পর্যায়ক্রমে উপজেলার ৬ টি ইউনিয়ন এর ৩ হাজার ৫ শত কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড জাতের ধান বীজ এবং ৩ হাজার ৭ শত কৃষকের মাঝে ৫ কেজি করে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধান বীজ,১০ কেজি করে মিউরেট অব পটাশ( এমওপি) সার,১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হবে।

কৃষি উপকরণ বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা বলেন হাওরবেষ্ঠিত লাখাই উপজেলা খাদ্যে উদ্বৃত্তের উপজেলা এবং কৃষককূল নিরলসভাবে কাজ করে এর ধারাবাহিকতায় উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা পালন করছেন। ধানের পাশাপাশি রবিশস্য উৎপাদনেও এ উপজেলার অপার সম্ভাবনাময় অঞ্চল। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে সরিষা সহ বিভিন্ন ধরনের তেলবীজ উৎপাদন বৃদ্ধি করে আমাদের নিজেদের চাহিদা মিটিয়ে আমদানি নির্ভরতা কমানোর সুযোগ রয়েছে। এতে আমরা আরো স্বাবলম্বী হওয়ার আশা করছি। বিনামূল্যে বীজ সার বিতরণ এর মাধ্যমে পাওয়া উপকরণ এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বারোপ করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক