admin

প্রকাশিত: 6:55 PM, July 14, 2013

বিএনপি নেতা সিরাজুল ইসলামের বাড়িতে পুলিশী তল্লাশি-হয়রানি

সিলেট জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ

বিএনপি নেতা সিরাজুল ইসলামের বাড়িতে পুলিশী তল্লাশি-হয়রানি

যুক্তরাজ্য প্রবাসী ও সিলেট জেলা বিএনপি নেতা, বিশ্বনাথের ২নং খাজাঞ্চী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলামের বাড়িতে যুক্তরাজ্য প্রবাসী ও সিলেট জেলা বিএনপি নেতা, বিশ্বনাথের ২নং খাজাঞ্চী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলামের বাড়িতে বার বার পুলিশী তল্লাশি, পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

বিএনপি নেতা মোহাম্মদ সিরাজুল ইসলামের মাতা ফাতেমা বেগম (৭৫), জানান, পুলিশ আমার বাড়িতে আসে, আমাকে জিজ্ঞাসে করে আমার চেয়ে কোথায়, তার বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট রয়েছে। পুলিশ আমার ঘর তল্লাশি করে চয়ে যায়। কয়েক দিন পর পর আবার আমার বাড়িতে পুলিশ এসে ঘর তল্লাশি করে, ঘরের আসবাবপত্র ভাংচুর করে এবং গালি-গালি করে। পুলিশ আমাকে হুমকি দিয়ে বলে আমার চেলেকে তাদের কাছে হস্তান্তর করে অন্যতায় পরিবারের সদস্যদের মামলা দিয়ে জেলে পাঠানো হবে বলে হুমকি প্রদান করে।
এদিকে সিলেট জেলা বিএনপি নেতা সিরাজুল ইসলামের বাড়িতে পুলিশ তল্লাশি, পরিবারের সদস্যদের হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা বিএনপি। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, সিলেট জুড়ে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা, মামলা, গুম, খুন করে যাচ্ছে শেখ হাসিনার সরকার। সিলেট জেলা সহ বিভিন্ন উপজেলা, ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছ। রাতে আধারে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ তল্লাশির নামে পরিবারের সদস্যদের হয়রানি, হুমকি, ঘর-বাড়ির আসবাপত্র ভাংচুর করে যাচ্ছে। আওয়ামীলীগের সন্ত্রাসীরা পুলিশের সাথে গিয়ে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাংচুর, মালামাল লু্ট করে নিয়ে যাচ্ছে। সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, হামলা, মামলা,গুম, খুন করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। আওয়ামীলীগ ও পুলিশলীগের সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অভিযোগ সূত্রে জানান যায়, গত ২৮ জুন ২০১৩ ইং তারিখে বিএনপি নেতা সিরাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। উল্লেখ্য , ২০১২ সালের ২৩ এপ্রিল বাংলাদেশ বিরোধী দল বিএনপির দেশব্যাপী হরতালের ডাক দেয়। হরতাল দ্বিতীয় দিন ২৪ এপ্রিল এম ইলিয়াস আলীর জন্মস্থান বিশ্বনাথ উপজেলায় পুলিশের ও আওয়ামীলীগের সন্ত্রাসীদের সাথে ব্যাপক সংঘর্ষে দুজন বিএনপিকর্মী নিহত ও হাজার হাজার নেতাকর্মী আহত হন। এ ঘটনায় বিশ্বনাথ থানার এসআই দেবদুলাল বাদি হয়ে ১২০ জনের নাম উল্লেখ আরও ৪০০/৫০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বিশ্বনাথ থানা মামলা নং-৮৪/২০১২। এই মামলায় বিএনপি নেতা সিরাজুল ইসলামকে ৯ নং আসামি করা হয়। সিরাজুল ইসলাম বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের করমকুলাপ্রতি গ্রামের ইনতিয়াজ আলীর ছেলে।

এ বিষয়ে বিশ্বনাথ থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, পলাতক আসামি সিরাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সিরাজকে গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। থানা পুলিশ তার বাড়িসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক