admin
প্রকাশিত: 12:42 PM, November 2, 2024
সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আগামী দিনে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গ্রামে গঞ্জে সভা করে যাচ্ছি। গণমানুষের দল হিসেবে বিএনপি জনমত নিয়েছে। বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে ভোটের অপেক্ষায় জনগণ।
আজ ১ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টায় দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ সংগ্রামে ত্যাগ তিতিক্ষার পর নেতাকর্মীরা ভোটাধিকার প্রয়োগের আকাঙ্ক্ষার বিনষ্ট হতে দেবে না। ত্যাগিরা স্বৈরাচার হটাবে আর সুযোগ সন্ধানীরা সুবিধা নেবে তা হবে না। এখন নতুন বাংলাদেশ গড়ে তুলবার লড়াই। শহীদ জিয়া এবং বেগম জিয়া’র নীতি ও দেশপ্রেমই তারেক রহমানের আদর্শ। তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না।
তিনি আরো বলেন, বিএনপিকে আপনারা সুযোগ দিলে সকলকে সাথে নিয়ে একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক ও বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে অবিচল থাকবেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।
সাম্য, মানবিক ও গনতান্ত্রিক বাংলাদেশ বিণির্মানের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিকের সভাপতিত্বে ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল ও কোহিনূর আহমেদ। এছাড়াও আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সদস্য সুহেল ইবনে রাজা, আফতাব উদ্দিন, আশরাফুল আলম বাহার, পাবেল রহমান, ময়নুল ইসলাম মঞ্জুর, শওকত আলী, ওলিউর রহমান, দুলাল আহমদ সহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। মতবিনিময় সভা শেষে মরহুম প্রফেসর নজরুল ইসলাম বেলালের কবরের পাশে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে