admin
প্রকাশিত: 9:48 PM, November 2, 2024
বেশ কয়েকটি পত্রিকা ও সংবাদ মাধ্যমে যুবলীগ নেতা সাজিদুর রহমান মুন্নাকে বিএনপি কর্মী হিসাবে পরিচয় করে দেয়া নিন্দা জানিয়েছে ২১ নং ওয়ার্ড বিএনপি l এক বিবৃতিতে বলা হয় , ফিনল্যান্ড প্রবাসী যুবলীগ নেতা ও আওয়ামীলীগ নেতাদের অর্থ দাতা সাজ্জাদুর রহমান মুন্নার বাসায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলাও আছে। কিন্তু গ্রেফতারের পর কয়েক পত্রিকা মুন্নাকে বিএনপি বানানোর অপচেষ্টা করে যাচ্ছেন। যা অত্যন্ত দুঃখজনক। আমরা ২১ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ তা ঘৃণার সাথে প্রত্যাখান করি। সেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ২১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হয়রানি করে আসছিল সাজ্জাদুর রহমান মুন্না। সেই সাথে পুলিশী গ্রেফতারে তথ্য ও টাকা দিয়ে সহযোগিতা করেছিল। ৫ই আগস্ট আওয়ামী সরকার পালিয়ে যাওয়ার পর খোলস পাল্টিয়ে বিএনপি কর্মী সাজার নাটক শুরু করে দিয়েছে মুন্না। তার এই নাটক মামলা থেকে বাঁচার জন্য। অথচ সে ফ্যাসিবাদী হাসিনার আমলে আওয়ামী এমপি মন্ত্রীদের সাথে দলীয় কর্মসূচিতে দেখা গেছে। দিনরাত তাদের পিছনে সময় ও টাকা দিয়ে সহযোগিতা করেছে। যা সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছে। এসব প্রমাণ থাকা সত্ত্বেও তাকে বিএনপি কর্মী বানানোর অপচেষ্টাকে আমরা বিএনপি প্রত্যাখান করি। আর সেই সাথে এই ধরনের সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য বিনীত আহবান জানাই।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে