editor

প্রকাশিত: 12:09 AM, November 3, 2024

ওসমানী বিমানবন্দরকে আর্ন্তজাতিক মানে পরিণত করতে হবে -সিলটী আওয়াজ

ওসমানী বিমানবন্দরকে আর্ন্তজাতিক মানে পরিণত করতে হবে -সিলটী আওয়াজ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের প্রবাসীরা বাঁচলে সিলেট বাঁচবে, প্রবাসীদের দুর্ভোগ হলে সিলেটবাসী দুর্ভোগে পড়বে “সিলটী আওয়াজ” ও “ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লি ফাঙ্কশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট”-এর যৌথ উদ্যোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত এবং সকল দেশের ফ্লাইট চালুর দাবিতে ১লা নভেম্বর শুক্রবার বিকালে সিলেট নগরের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ এ মানববন্ধনে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করেন।
সিলটী আওয়াজ ক্যাম্পেইন এর আহ্বায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের সভাপতিত্বে ও সংস্থার সদস্য সচিব এম এ মতিন এর উপস্থাপনায় মানববন্ধনে সিলেট বিভাগের প্রবাসী যাত্রীদের জিম্মি করে অনেক বেশি বিমান ভাড়া আদায় করা হচ্ছে। এর ফলে অনেক প্রবাসী পরিবার-পরিজন নিয়ে বাংলাদেশে আসতে পারছেন না। এ দাবীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধুরী। বক্তব্য রাখেন সিলটী আওয়াজ এবং ক্যাম্পেইন কমিটি ইউকে’র সদস্য সচিব আলহাজ্ব এম এ রব, সিলটী আওয়াজ কুয়েত কমিটির আহ্বায়ক হাজী শওকত আলী, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি এডভোকেট মুফতি আতাউর রহমান চৌধুরী, গণদাবী পরিষদের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম.এ. হান্নান, সাংবাদিক এম.এ মতিন, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী, এফবিসিআই পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক লেখক ও গবেষক সৈয়দ বদরুল আলম, সুজন সিলেট জেলা সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিলেট ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব কাপ্তান হোসেইন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল মুক্তাদীর প্রমূখ।
জিয়াউর রহমান পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করেন সাংবাদিকবৃন্দ যথাক্রমে সুনির্মল সেন, জাবেদ আহমদ এমরান, শহীদ আহমদ খান, মোশরফ হোসেন খান, বাবুল খান মুন্না, আশিকুর রহমান রানা, সেলিম আহমদ, শাহান আহমদ নাজু, সোয়েব আহমদ, লায়েক আহমদ, মিজান আহমদ, জুবের আহমদ, আমিরুল ইসলাম ও সমাজসেবক মো. ছয়াদ মিয়া।

মানববন্ধনে বক্তারা সিলেটবাসীর প্রাণের দাবী ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দরে রুপান্তর করা ও সিলেটের বাসা-বাড়ী, প্রতিষ্ঠান সমূহে গ্যাস সংযোগ প্রদান, আখাউড়া টু সিলেট ডাবল রেল লাইন নির্মাণ করা, সিলেট টু ঢাকা মহাসড়কের ৬ লাইনের কাজ দ্রুত সম্পন্ন করার দাবী জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক