editor
প্রকাশিত: 12:13 AM, November 3, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: সারাদেশে মতো সিলেটের জৈন্তাপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে । ” সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পতাকা ও সমবায়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় সমবায় দিবসের আনুষ্ঠানিকতা।
শনিবার (২ নভেম্বর) বেলা ১১ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও বাংলাদেশ বেতার সিলেটের উপস্থাপক মামুন সুলতানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো জহিরুল ইসলাম। পরে পবিত্র গিতা পাঠ করেন সহকারী পরিদর্শক শিল্পী আচার্য্য।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিন। এ সময় তিনি ৫৩ তম জাতীয় সমবায় দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, সমবায়ের মাধ্যমে দেশ ও জাতি স্বনির্ভর হয়ে উঠে। তিনি বলেন বছরের একটি দিনে সমবায়কে শুধু প্রাধান্য না দিয়ে প্রধান্য দিতে হবে সারা বছর। কারণ একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা পরবর্তী সমিতিটি স্হায়ী হচ্ছে না নিষ্ক্রিয় হচ্ছে সে বিষয়ে সবাইকে লক্ষ্য রাখতে। তিনি আরো বলেন, সমবায়ের মুল উদ্দেশ্য হলো বেশী বেশী করে কর্মসংস্থান নিশ্চিত করে নিজের ও সমাজকে অর্থনৈতিক ভাবে সফল করে তোলা। তিনি আলোচনা সভায় উপস্থিত সকল সমবায় সমিতির সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম।
এ সময় আলোচনা সভায় সমবায় সমিতির প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জৈন্তাপুর মহাজির কোলনি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আব্দুন নুর, জৈন্তাপুর রিকশা শ্রমিক সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম, গুয়াবাড়ী আশ্রয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাদল মনি দত্ত, বৃহত্তর জৈন্তা হেমার শ্রমিক সমবায় সমিতির সভাপতি ফারুক হোসেন,গুয়াবাড়ি ছাগল পালন সিআইটি সমবায় সমিতির সাধারণ সম্পাদক অনিতা রানী প্রমূখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক