admin
প্রকাশিত: 11:35 PM, November 4, 2024
মনোরম সাজে সিলেট নগরীর তেমুখিস্থ পূবালী ব্যাংক পিএলসি টুকেরবাজার শাখায় ‘ইসলামিক কর্ণার’ এর শুভ উদ্বোধন হয়েছে। ৪ নভেম্বর সোমবার সন্ধায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের সিলেট পশ্চিম অঞ্চলের প্রধান ও উপ- মহা ব্যবস্থাপক মোহাম্মদ মশাইদুল্লাহ ফিতা কেটে নব সাজে সজ্জিত ‘ইসলামিক কর্ণার’ এর শুভ উদ্বোধন করেন।
টুকেরবাজার শাখার ডেপুটি জুনিয়র অফিসার মোহাম্মদ আইয়ুব আলীর সঞ্চালনায় ও টুকেরবাজার শাখার শাখা ব্যবস্থাপক মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পশ্চিম অঞ্চলের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সমরেন্দ্র নাথ রায়।
এসময় প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ মশাইদুল্লাহ বলেন, অন্যান্য ব্যাংকিং সেবার পাশাপাশি পূবালী ব্যাংক ইসলামিক ব্যাংকিং সেবাও দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। গ্রাহকবৃন্দের চাহিদার কথা চিন্তা করে দেশব্যাপী ‘ইসলামিক কর্ণার’ স্থাপনের কাজ তাই দ্রুততার সাথে এগিয়ে চলেছে। তিনি সংশ্লিষ্টদের এসব কর্ণারে সেবা গ্রহণের আহবান জানিয়ে বলেন, এতে করে দেশের অর্থনীতির পুর্নগঠনে কার্যকর ভূমিকা রাখা আরও সহজতর হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, ব্যাংকের গ্রাহক মো: আবাব মিয়া, আব্দুল্লাহ আল রিপন, আতিকুর রহমান তুলা মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচলনা করেন, টুকেরগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা জসিম উদ্দিন।
8 আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার পার্থ সারথী ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সিলেট উন্নয়ন কর্র্তপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান
1 প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন স্টাফ রিপোর্টার: রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেটে মেলা বাণিজ্যের পুরনো সিন্ডিকেট নতুন রূপ নিয়ে মাঠে নেমেছে।
5 স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত ইসমাইল আলী ওরফে ‘ইসমাইল লন্ডনী’ ও তাঁর সহযোগীদের অভিনব প্রতারণা, কোটি টাকার অর্থ আত্মসাৎ
8 স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের মুখে কৌশল বদলে পুরোদমে মাদক, অসামাজিক কার্যকলাপ ও জুয়ার আসর পরিচালনা করছে দক্ষিণ
2 বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ডেপুটি জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম সিলেট জেলা ইউনিটের
1 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের বীর সেনানী প্রয়াত মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি
8 সিলেট নগরীর শাহজালাল উপশহর হাই স্কুলের এসএসসি মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর
4 অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের নবনির্বাচিত কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।