editor
প্রকাশিত: 12:28 AM, November 5, 2024
সিলেট পাদুকা পাইকারী ব্যবসায়ী সমিতির সংবর্ধনা ও কার্যকরী পরিষদের পরিচিতি অনুষ্ঠান গত ৩ নভেম্বর রবিবার রাতে নগরীর পূর্ব জিন্দাবাজারের বারুতখানাস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট চেম্বর অব কমার্স ইন্ডাস্টির সাবেক ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট রাজনীতিবিদ নাসিম হোসাইন বলেন, ব্যবসায়ীরা দেশের উন্নয়ন ও অর্থনীতির চালিকা শক্তি। মানুষের সেবার মন মানসিকতা নিয়ে ব্যবসা করলে সফলতা অর্জন সম্ভব। তিনি বলেন, ব্যবসার বড় পুজি হচ্ছে সততা। যারা সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করেন তারাই প্রতিষ্ঠানে সুনাম বৃদ্ধির পাশাপাশি লাভবান হচ্ছেন। তিনি সিলেট পাদুকা পাইকারী ব্যবসায়ী সমিতির সফলতা কামনা করে ঐক্যবদ্ধ ভাবে ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করার আহবান জানান।
সিলেট পাদুকা পাইকারী ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ফারুক মিয়া’র সভাপতিত্বে ও লালদিঘি নতুন হকার্স মার্কেট সমিতির দপ্তর সম্পাদক সাজন রায় সাজু’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন খান, বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলী, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম, লালদিঘি নতুন হকার্স মার্কেট সমিতির সভাপতি সামসুল আলম, লালদিঘি পুরাতন হকার্স মার্কেট সমিতির সভাপতি আনোয়ার মিয়া।
লালদিঘিপার নতুন মসজিদের মোয়াজ্জিন মাওলানা আজাদ আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট পাদুকা পাইকারী ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা মাওলানা বদরুল ইসলাম, উপদেষ্টা জয়নাল আবেদীন, সাহদাত মিয়া, পাপলু মিয়া, এমরান আহমদ, সমিতির সহ-সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা, সহ-সাধারণ সম্পাদক মাছুম আহমদ, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুল হক, সহ-অর্থ সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মুহাম্মদ জিয়াউর রহমান, প্রচার সম্পাদক ময়নুল ইসলাম, ধর্ম সম্পাদক সোহাগ মিয়া, নির্বাহী সদস্য লিটন মিয়া, আবু সাইদ মিলন, আফজাল মিয়া, শাকিল মিয়া, জাকির হোসেন, সুজন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে সিলেট পাদুকা পাইকারী ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের পরিচিতি শেষে তাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
5 আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার পার্থ সারথী ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সিলেট উন্নয়ন কর্র্তপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান
6 প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন স্টাফ রিপোর্টার: রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেটে মেলা বাণিজ্যের পুরনো সিন্ডিকেট নতুন রূপ নিয়ে মাঠে নেমেছে।
2 স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত ইসমাইল আলী ওরফে ‘ইসমাইল লন্ডনী’ ও তাঁর সহযোগীদের অভিনব প্রতারণা, কোটি টাকার অর্থ আত্মসাৎ
7 স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের মুখে কৌশল বদলে পুরোদমে মাদক, অসামাজিক কার্যকলাপ ও জুয়ার আসর পরিচালনা করছে দক্ষিণ
4 বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ডেপুটি জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম সিলেট জেলা ইউনিটের
2 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের বীর সেনানী প্রয়াত মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি
4 সিলেট নগরীর শাহজালাল উপশহর হাই স্কুলের এসএসসি মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর
5 অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের নবনির্বাচিত কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।