editor
প্রকাশিত: 10:26 AM, November 5, 2024
নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নিয়েছেন মহানগর বিএনপিতে সদ্য সহসভাপতি হওয়া ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান।
সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা বিএনপি বরাবরে পদত্যাগপত্র জমা দেন তিনি। পত্রটি জমা দেওয়ার পরপরই বিষয়টি তিনি নিজে সিলেটভিউ-কে নিশ্চিত করেন।
জানা যায়, ২০২২ সালের ২৯ মার্চ সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে নতুন নেতৃত্ব পায় সিলেট বিএনপির এই ইউনিট। এর এক বছর পর ২০২৩ সালের মার্চে ঘোষিত হয় পূর্ণাঙ্গ কমিটি। কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রাখা হয় ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনানকে।
এদিকে, গত বছরের ১০ মার্চ কাউন্সিলরদের ভোটে সিলেট মহানগর বিএনপির সভাপতি পদে নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ সাফেক মাহবুব নির্বাচিত হন। এর ২০ মাস পর সোমবার ঘোষণা করা হয় মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি। এ কমিটিতে সহসভাপতির পদ পান ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান।
পরে সন্ধ্যায় তিনি পদত্যাগপত্র দিয়ে জেলা বিএনপি ছাড়েন।
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই