editor

প্রকাশিত: 10:30 AM, November 5, 2024

নতুন পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই-আগস্ট অভ্যুত্থান

গুরুত্ব পাচ্ছেন শেরেবাংলা, ভাসানী ও জিয়া

নতুন পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই-আগস্ট অভ্যুত্থান

নিউজ ডেস্ক: বিনামূল্যের নতুন পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান। আর ইতিহাস অংশে বিশেষ গুরুত্ব পাচ্ছেন- বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্র মওলানা আবদুল হামিদ খান ভাসানী, অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি এম এ জি ওসমানী এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর কমান্ডার (পরবর্তীতে রাষ্ট্রপতি) মেজর জেনারেল জিয়াউর রহমান। এছাড়া জাতীয় চার নেতাকেও গুরুত্ব দেওয়া হবে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পাঠ্যবইয়ের ইতিহাস অংশে অতিকথন বাদ যাচ্ছে। আর যেসব বিষয়ে আগে ফোকাস কম ছিল সেসব বিষয় ফোকাস করা হচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ্যে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা পাঠ বিশেষ গুরুত্ব পাবে।

জুলাই অভ্যুত্থানের ইতিহাসও তুলে ধরা হবে। প্রচ্ছদ ও পেছনের পাতায় জুলাই অভ্যুত্থানের দেয়াল চিত্র এবং লিখন যুক্তি হতে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের ইতিহাস যুক্ত করা হতে পারে পাঠন অংশেও। আর বাদ যাচ্ছে পাঠ্যবইয়ের পেছনের অলঙ্করণ এবং শেখ হাসিনার ছবি ও বাণী চিরন্তন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানায়, বর্তমানে নতুন শিক্ষাক্রম চলছে- প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার নতুন শিক্ষাক্রমটি স্থগিত করে পুরোনো শিক্ষাক্রমে ফিরেছে। ২০১২ সালের শিক্ষাক্রমের সর্বশেষ সংস্করণ পরিমার্জন করে শিক্ষার্থীদের হাতে ২০২৪ সালের পাঠ্যবই তুলে দেওয়া হবে। এক্ষেত্রে ২০২৫ শিক্ষাবর্ষে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রণীত পাঠ্যবইয়ে কিছু পরিমার্জন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে চতুর্থ থেকে দশম শ্রেণির পাঠ্যবই নতুন পুরোনো শিক্ষাক্রমের আলোকে সবশেষ সংস্করণ পরিমার্জন করে দেওয়া হবে।

প্রসঙ্গ, ২০১২ সালে প্রণীত শিক্ষাক্রমের আলোকে ২০১৩ সালে পাঠ্যবই প্রণয়ন করে শিক্ষাক্রম চালু করা হয়েছিল। ওই শিক্ষাক্রমের সর্বশেষ সংস্করণ ২০২২ এবং ২০২৩ সালের বই পরিমার্জন করা হবে।

বর্তমানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে। আর আগামী বছর চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালুর মধ্য দিয়ে মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণিতেই তা চালুর কথা ছিল, যা স্থগিত করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।

এনসিটিবি সূত্রে জানা গেছে, পরিমার্জনের মাধ্যমে বেশ কিছু পাঠ্যবইয়ে জুলাই-আগস্ট অভ্যুত্থানের চেতনার প্রতিফলন থাকবে। তবে পাঠ্যবই প্রণয়নে সময় কম পাওয়ায় অভ্যুত্থানের ঘটনা পাঠ্য হিসেবে রাখা সম্ভব না হলেও অভ্যুত্থানের দেয়াল চিত্র ও দেয়াল লিখন রাখার সিদ্ধান্ত হয়েছে।

বাংলা, ইতিহাস, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের মতো কিছু বইয়ের প্রচ্ছদে বা বইয়ের কোনও কোনও অংশে এসব দেয়াল লিখন বা দেয়ালে আঁকা চিত্র যুক্ত করা হবে। এছাড়া এখন পাঠ্যবইয়ের পেছনের পাতায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেসব ছবি, উদ্ধৃতি ও বাণী রয়েছে সেগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নতুন করে বাণী চিরন্তন যুক্ত হবে।

এবার পাঠ্যবই পরিমার্জনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের একজন লেখক রাখাল রাহা। জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা পুরোনো বইয়ের পরিমার্জন করছি। ২০১২ সালের শিক্ষাক্রমের সর্বশেষ সংস্করণের বইগুলো পরিমার্জনের সুপারিশ করছি।’

পাঠ্যবইয়ের পেছনের কাভার বদলে যাচ্ছে কিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বাদ যাচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই। পাঠ্যবইয়ের ব্যাক পেজ তো সরকার তার প্রমোশনাল কাজে ব্যবহার করে।’

মুক্তিযুদ্ধের ইতিহাসের জায়গায় কী ধরনের পরিবর্তন আসতে পারে জানতে চাইলে রাখাল রাহা বলেন, ‘মুক্তিযুদ্ধের জায়গায় বর্তমান সরকারের অবস্থান হচ্ছে—আমরা কাউকে ছোট কিংবা বড় করে বই পরিমার্জন কার্যক্রম করবো না। ৭ মার্চ, ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ, ১০ এপ্রিল এগুলোয় কাউকে ছোট বা কাউকে বড় করার কথা আমাদের বলা হয়নি।’

২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা নিয়ে এনসিটিবির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘ইতিহাস তো পরিবর্তন হবে না। কাউকে ইতিহাসে অতিকখন, বা কাউকে ছোট করা, বড় করা হবে না। এমন নির্দেশনা আমাদের ওপর নেই। তবে সরকার কী করবে তা সরকারের বিষয়। বর্তমানের বইতে রয়েছে ২৭ মার্চ জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন, এটি তো আছেই।’

লেখক জাফর ইকবালের সব বই বাদ দেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের কোনও নির্দেশনা দেওয়া নেই।’

বই পরিমার্জন সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান বলেন, ‘অতিরঞ্জিত কিছু থাকলে তা বাদ যাবে। নতুন কিছু যুক্ত হতে পারে। তবে তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে