admin
প্রকাশিত: 8:32 PM, November 5, 2024
কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিয়ানীবাজারের সন্তান তরুণ কথাসাহিত্যিক ও সাংবাদিক আহমদ রেজা চৌধুরী রচিত প্রথম উপন্যাস নবারুণ। সাহিত্যধর্মী সামাজিক সংগঠন বিয়ানীবাজার সূচনা পরিষদের আয়োজনে মঙ্গলবার দুপুরে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবারুণ উপন্যাসের মোড়ক উন্মোচন করা হয়।
একই অনুষ্ঠানে বিয়ানীবাজার সূচনা পরিষদের যুগ্ম আহবায়ক মুহাম্মদ আব্দুল আউয়াল যুক্তরাজ্য থেকে উচ্চতর শিক্ষার্জন শেষে দেশে সংক্ষিপ্ত সময়ের জন্য ফিরেছেন৷ তাঁর স্বদেশ আগমন উপলক্ষে পরিষদের পক্ষ থেকে তাঁকে প্রবাসী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে পরিষদের যুগ্ম আহবায়ক মুহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শফিউর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব আহমদ রেজা চৌধুরী।
আলোচনা সভায় অংশ নেন পরিষদের যুগ্ম সচিব রেজওয়ানা সাদিয়া, সিনিয়র সদস্য তাম্বীর হোসেন সুলেমান, সাদিক হোসেন রিফাত, ফারুক মোহাম্মদ ইমরান, বুশরা বেগম, তাহেরা তিন্নি, সদস্য শাহান আহমদ তামিম, আব্দুস সামাদ চৌধুরী, সালমান আহমদ রাফি, আব্দুর রহমান আল মাহবুব, এসএ তানিয়া ও সামিরা জান্নাত সহ আরো অনেকে।
অনুষ্ঠানে অংশ নেন ঔপন্যাসিকের সহপাঠী দিনারুল আমিন, মাহবুবুল ইসলাম, জুনেদ আহমদ, দেলোয়ার হোসেন মাহফুজ, সাজু আহমদ, জাহিদুল ইসলাম, শিব্বির আহমদ, সরফুল ইসলাম টিপু ও মাছুম আহমদ সহ আরো অনেকে।
নবারুণ উপন্যাসের ক্যানভাসে আহমদ রেজা চৌধুরী ২০২৪ খ্রিস্টাব্দের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া বৈষম্য বিরোধী আন্দোলনকে চিত্রিত করা হয়েছে। উপন্যাসে ঔপন্যাসিক নিরপেক্ষ ও নির্মোহ থেকে ঘটনার পরম্পরা সাজিয়েছেন। এই উপন্যাসের মুখবন্ধ লিখেছেন বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলাম ও প্রচ্ছদ অঙ্কন করেছেন চিত্রশিল্পী রেজওয়ানা সাদিয়া। ইতোমধ্যে এই উপন্যাসটি রকমারিতে পাওয়া যাচ্ছে।
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
6 স্টাফ রিপোর্টার: 8 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
6 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 8 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)
5 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
7 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)