editor

প্রকাশিত: 11:00 AM, November 6, 2024

সমকামী সেজে লন্ডনে সিলেটী তরুণের স্থায়ী হওয়ার চেষ্টা

সমকামী সেজে লন্ডনে সিলেটী তরুণের স্থায়ী হওয়ার চেষ্টা

নিউজ ডেস্ক: নিজ দেশে নিজেকে অনিরাপদ ভেবে যুক্তরাজ্যে আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন বাংলাদেশি এক ‘সমকামী’ তরুণ৷ কিন্তু তার আশ্রয় আবেদন নাকচ করে দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত। বলা হয়েছে, ওই বাংলাদেশি প্রকৃত সমকামী নন, বরং যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতি পেতে ভান ধরেছেন তিনি। খবর: মেট্রো ও ইনফোমাইগ্রেন্টস।

৩৮ বছর বয়সি ওই তরুণের বাড়ি বাংলাদেশের সিলেটে৷ তার দাবি, নিজের সমকামী সত্তাকে নিজ দেশে প্রকাশ করতে না পারায় ২০০৯ সালে শিক্ষার্থী ভিসা নিয়ে পাড়ি জমান যুক্তরাজ্যে।

যুক্তরাজ্যের পৌঁছানোর পর দেশটিতে আশ্রয় চেয়ে আবদেন করেন ওই বাংলাদেশি৷ নিজের পক্ষে পেশ করেন নানা প্রমাণ৷ ২০১৮ সালের মার্চে দেশটির অভিবাসনবিরোধ সংক্রান্ত প্রথম স্তরের একটি ট্রাইব্যুনাল তার আবেদনটি প্রত্যাখ্যান করেন৷ রায়ে বিচারক বলেছিলেন, আবেদনকারী যে একজন সমকামী, তা বিশ্বাসযোগ্য নয়।

ব্রিটিশ সংবাদপত্র মেট্রো জানিয়েছে, এ সংক্রান্ত একটি নথি দেখেছে তারা৷ সেখানে বিচারক উল্লেখ করেছেন, ‘‘পরিশেষে আমি বলতে চাই, আপিলকারী প্রকৃতপক্ষে সমকামী নন৷ বরং তিনি নিজেকে সমকামী হিসাবে প্রমাণের চেষ্টা করছেন।

বিচারক আরো বলেছিলেন, ‘‘আশ্রয় চাওয়ার আগে আবেদনকারী প্রকৃত সমকামী ছিলেন বলে কোনো নথিভুক্ত প্রমাণ পাওয়া যায়নি।

বিচারক আরো জানতে চেয়েছিলেন, কেন ওই তরুণ তার সমকামী বৈশিষ্ট্যের সঙ্গে পরিচিত এমন কোনো ব্যক্তিকে আদালতে আনতে পারলেন না, যিনি তার সপক্ষে প্রমাণ দিতে পারতেন৷ অবশ্য, আদালতে দুই জন সাক্ষী হাজির করেছেন বাংলাদেশি ওই তরুণ৷ কিন্তু বিচারক বলেছেন, আপিলকারী প্রকৃতপক্ষে সমকামী কি-না, তা প্রমাণে তারা উপযুক্ত ছিলেন না।

এলজিবিটিকিউ+ প্রাইড ইভেন্ট এবং নাইটক্লাবগুলোতে বাংলাদেশি ওই তরুণের উপস্থিতি নিয়ে প্রমাণ দাখিল করাও বিচারকের কাছে যথেষ্ট ছিল না৷ এমনকি সম লিঙ্গের পর্ণোগ্রাফি দেখার ছবি দেখানো হলেও আদালত তা আমলে নেয়নি৷ বিচারক বলেছিলেন, আদালতে পেশ করা সমকামী পর্নোগ্রাফি দেখার ছবিটিও ‘সাজানো’ ছিল।

বিচারক আরো বলেছিলেন, ‘‘আপিলকারীর নিজেকে সমকামী প্রমাণের লক্ষ্যে এই ছবি পেশ করেছেন৷ কিন্তু ছবিতে বাহুল্য আয়োজন ও সাজানো ভঙ্গি রয়েছে৷ তাই আমার মনে হয়েছে, তা আবেদনকারীর দাবির বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে দেয়।

রায়ের পর, ওই বাংলাদেশি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা হোম অফিসের কাছে আশ্রয় চেয়ে আবার আপিল করেন৷ কিন্তু ২০১৮ সালের রায়ের ভিত্তিতে এ বছরের জুনে তার আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করেছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এখন অনিশ্চয়তায় পড়েছেন ওই তরুণ৷ তাকিয়ে আছেন আপিল আবেদনের রায়ের দিকে৷ কারণ, সেটি যদি বিপক্ষে যায়, তাহলে তাকে বাংলাদেশ ফেরত পাঠানো হবে।

ব্রিটিশ সংবাদপত্র মেট্রোকে ওই তরুণ বলেন, সামাজিক ও পারিবারিক কারণে নিজের যৌন অভিমুখিতা ও চর্চা বহু বছর ধরে এড়িয়ে চলতেন তিনি৷ বলেন, ‘‘আমার যৌন অভিমুখিতার কারণে, বাংলাদেশে আমার জীবনযাত্রা ছিল খুবই চাপের এবং আতঙ্কের।

তিনি আরো বলেন, ‘‘আমি বাংলাদেশে সমকামী পুরুষ হিসেবে সাধারণ জীবনযাপন করতে পারিনি৷ যদি কেউ এ বিষয়ে জানতে পারত, তবে আমার জীবন বিপন্ন হয়ে পড়তো৷ বাংলাদেশে থাকাকালে কেউ আমার যৌন অভিমুখিতা সম্পর্কে জানতেন না৷ আমি যখন দেশ ছেড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হলাম, তখনই মানুষ এ ব্যাপারে জানতে পারেন।’

তাই নিজ দেশে ফিরে যাওয়াটা যন্ত্রণার বলছেন তিনি৷ কারণে, বাংলাদেশ সমকামিতাতে এখনও স্বীকৃতি দেয়া হয়নি।

লন্ডনে বসবাসরত এই বাংলাদেশি বলেন, বাংলাদেশে ‘‘সমকামী হওয়া শুধু সামাজিকভাবে অগ্রহণযোগ্য নয়, অবৈধও বটে।

তিনি বলেন, ‘‘আমাকে বাংলাদেশে ফেরত পাঠানো হলে, আমার জীবন মারাত্মক ঝুঁকিতে পড়বে৷ যেহেতু আমার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে এখন সবাই জেনে গেছেন৷ ফলে, আমি দেশে ফিরে গেলে সহিংসতার মুখে পড়তে পারি, এমনকি আমাকে হত্যাও করা হতে পারে।

অভিবাসন অধিকার বিশেষজ্ঞরা বলছেন, ব্রিটিশ হোম অফিসে একটি অবিশ্বাসের সংস্কৃতি আছে৷ তাই যখনই এলজিবিটিকিউ+ কেউ আশ্রয়ের আবেদন করে তাদের তারা বিশ্বাস করতে চান না।

হোম অফিসের একটি চিঠি দেখেছে সংবাদমাধ্যম মেট্রো৷ সেই চিঠি উদ্ধৃত করে মেট্রো জানিয়েছে, হোম অফিসের একজন কর্মকর্তা বাংলাদেশি তরুণকে বলেছিলেন, ‘‘আপনি শরণার্থী মর্যাদার জন্য যোগ্য নন৷ কারণ আপনার পেশ করা প্রমাণের মাধ্যমে প্রতীয়মান হয়নি যে আপনি ঝুঁকিতে রয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, তাকে যদি নিজ দেশে ফেরত পাঠানো হয়, তাতে তার মানসিক স্বাস্থ্যের অবনতি হলে, বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা তাকে সহযোগিতার জন্য ‘কার্যকর’ হবে।

ওই বাংলাদেশি তরুণ বলেন, ‘‘আশ্রয় প্রক্রিয়া অবিশ্বাস্যভাবে চ্যালেঞ্জিং এবং হতাশার।

তিনি আরো বলেন, ‘‘অসংখ্য বাধা আর জটিলতা নিয়েও আমি ছয় বছর ধরে এই লড়াই চালিয়ে যাচ্ছি।

ক্স নিরাপত্তাজনিত কারণে ওই তরুণের নাম পরিচয় প্রকাশ করেনি সংবাদমাধ্যম।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই