editor
প্রকাশিত: 11:04 AM, November 6, 2024
নিউজ ডেস্ক: বিনা পাসপোর্টে অবৈধ অনুপ্রবেশের পর ভারত থেকে ফেরার পথে জামাল হোসেন ওরফে ল্যাংড়া জামালকে আটক করেছে বিজিবি। তাহিরপুরের বীরেন্দ্রনগর বিওপির বিজিবির একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত এলাকা থেকে রোববার দিবাগত রাত ২টার দিকে তাকে আটক করে।
সোমবার আলামতসহ তাকে তাহিরপুর থানায় সোপর্দ করে বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার ২৮ বিজিবি সুনামগঞ্জের দায়িত্বশীল সূত্র এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেছে।
জামাল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম লামাকাটার আব্দুল হাসেমের ছেলে। পেশাদার মাদক চোরাকারবারি হওয়ার সুবাধে জামাল হোসেন ল্যাংড়া জামাল হিসেবে সীমান্তজুড়ে চোরাকারবারিদের কাছে পরিচিত।
আটকের সময় জামালের হেফাজত থেকে একটি ১০০ সিসি প্লাটিনা মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসেট (দুটি সিমসহ) জব্দ করে বিজিবি টহল দল।
তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, বিজিবি বাদী হয়ে জামালের বিরুদ্ধে সোমবার থানায় মামলা দায়ের করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে