editor

প্রকাশিত: 7:40 PM, November 9, 2024

মেধা শানিত করার মাধ্যমে আত্মবিশ্বাস বাড়াতে হবে: মুকতাবিস-উন-নূর

জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের নবীন বরণ

মেধা শানিত করার মাধ্যমে আত্মবিশ্বাস বাড়াতে হবে: মুকতাবিস-উন-নূর

হোমিওপ্যাথিতে আরও উচ্চতর গবেষণা ও পৃষ্ট পোষকতার প্রয়োজন উল্লেখ করে সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর বলেছেন হোমিওপ্যাথির উন্নয়নে ছাত্র শিক্ষক সবাইকে আপডেট হতে হবে, গবেষণায় উদ্ভুদ্ধ হতে হবে। মেধা শানিত করার মাধ্যমে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে হবে। তিনি শনিবার সকালে সিলেটের একমাত্র হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ২০২৪-২৫ সেশনের প্রথম বর্ষের নবীন বরণে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শন ছাড়া কোনো শিক্ষার্থী উন্নতি করতে পারবে না৷ তাই যে শিক্ষকের কাছে একটি অক্ষরও কেউ শিখে থাকে তার সাথে বেয়াদবি করা যাবে না৷ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আবদুল্লাহ আল মুজাহিদ খানের সভাপতিত্বে এবং সিনিয়র প্রভাষক ডা.শফিকুল ইসলামের সঞ্চালনায় নগরীর মির্জাজাঙ্গালে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ (চ.দা.) ডা. নাজমুল হক।
শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ কায়েদ আমিন, গীতা পাঠ করেন সিনিয়র মেডিকেল অফিসার ডা. বাবলী দেবী সিনহা।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ডা. জাহেদুর রহমান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ উন্নয়ন কমিটির সদস্য ডা. গিয়াস উদ্দিন, শিক্ষকদের মধ্য থেকে প্রভাষক ডা. মোবিন মহিউদ্দিন, প্রভাষক ডা. আমেনা আক্তার, প্রভাষক ডা. ফরহাদ আহমদ তুহিন, প্রভাষক ডা. সাজ্জাদুর রহমান এবং প্রভাষক ডা. টিকলি রায় কলি, কলেজের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মালা দে ও ডা. বাবলী দেবী সিনহা। প্রাক্তদের শিক্ষার্থীদের মধ্যে থেকে ডা. এম. এম. ইকবাল হোসেন, ডা. জিয়াউর রহমান, ডা. মোবারক হোসেন এবং সংগঠকদের মধ্য থেকে ডা. মুঈন উদ্দিন। নবাগত শিক্ষার্থীদের মধ্যে থেকে অনুভূতি প্রকাশ করেন প্রথম বর্ষের জাহিদ ও আতিকুর রহমান। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য ডা. তাপস কান্তি দে, কলেজের সিনিয়র প্রভাষক ডা. লবিবুর রহমান, প্রভাষক ডা. জাকিয়া সুলতানা। উপস্থিত ছিলেন ডা. শফি উদ্দিন, ডা. আব্দুস সাত্তার মুন্না, ডা. আসকির আলী, ডা. আবদুল্লাহ আল জাবেদ খান, তানজিম, মাহবুব, আবু সুফিয়ান প্রমুখ। এর আগে নবীন শিক্ষার্থী ও অভিভাবকদের ফুল দিয়ে বরণ করে নেন অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা৷ অনুষ্ঠান শেষে সবাইকে আপ্যায়ন করানো হয় এবং আগামী শুক্রবার থেকে বিকাল ৩ টায় একই স্থানে প্রতি সপ্তাহে বিজ্ঞান সেমিনার আয়োজনের ঘোষণা দেওয়া হয়৷ বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন