admin

প্রকাশিত: 9:36 PM, July 27, 2024

জৈন্তাপুরে কয়েক পরিবারের উপর যুবলীগ ও ছাত্রলীগের হামলা-ভাংচুর

জৈন্তাপুরে কয়েক পরিবারের উপর যুবলীগ ও ছাত্রলীগের হামলা-ভাংচুর

জৈন্তাপুর প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুরের বেশ কয়েকটি বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাশে যুবলীগ ও ছাত্রলীগ। আজ ২৭ জুলাই বিকালের দিকে উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নের সেনগ্রামে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, বিকালের দিকে যুবলীগ ও ছাত্রলীগের একদল সশস্ত্র সন্ত্রাসী জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামে প্রবেশ করে গ্রামের বেশ কয়েকটি বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। প্রথমে তারা গ্রামের পূর্ব পাড়ার বিএনপি নেতা তৈয়বুর রহমানের বাড়িতে আক্রমণ করে। এসময় তার ঘরে থাকা নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র লুট করে ব্যাপক ভাংচুর চালায়। এরপর হাজারী সেনগ্রাম এসে হামলা করে। এসময় বাড়িতে থাকা বিএনপি নেতা মখলিছুর রহমানকে বাড়িতে পেয়ে তার উপর অতর্কিত হামলা চালায় যুবলীগ-ছাত্রলীগ। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এভাবে পাশর্^বর্তী আরো বেশ কয়েকজন বিএনপি ও জাতীয়তাবাদী মতাদর্শের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায় এই সন্ত্রাসীরা।

একপর্যায়ে যুবলীগ ও ছাত্রলীগের এমন সন্ত্রাসী কর্মকান্ড দমনে গ্রাম্য জনতা ঐক্যবদ্ধ হতে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপর প্রত্যেক ঘর থেকে যুবক-বৃদ্ধসহ আপামর জনতা বেরিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণভয়ে দ্রুত গ্রাম ত্যাগ করে। যুবলীগ ও ছাত্রলীগের এই সন্ত্রাসী কর্মকান্ডের ফলে ওইদিন জাতীয়তাবাদী নেতাকর্মীসহ অন্তত ১০ জন নারী-পুরুষ আহত হয়েছেন। সন্ত্রাসীরা যাওয়ার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট শহরের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।

জানা যায়, এর আগে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে গত শনিববার (২১ জুলাই) একই গ্রামের উসমান আলী নাইম’র বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে, এতে নাইমের মা ভাই গুরতর আহত হোন, তাদের আর খুজ পাওয়া যাচ্ছেনা। তিনি সেনগ্রামের মফিজুর রহমানের ছেলে ও জৈন্তাপুর ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা। তিনি বর্তমানে প্রবাসে রয়েছেন।

এদিকে, বিএনপি নেতাদের উপর ও তাদের বাড়ি ঘরে এমন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি এনায়েত উল্ল্যাহ বলছেন, বিএনপি পরিবারের উপর যে হামলা হয়েছে তা খুবই ন্যাক্কার জনক। আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবা জানাই।

তিনি বলেন, দিন দিন যুবলীগ ও ছাত্রলীগের দৌরাত্ম বেড়েই চলেছে। শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের আশকারা পেয়ে পেয়ে তারা মাফিয়া গ্রুপে পরিণত হচ্ছে। দেশের প্রত্যেকটি স্থানে তাদের ত্রাসের ইতিহাস রয়েছে। যুবলীগ ও ছাত্রলীগের জন্য আজ দেশের মানুষের জান-মাল নিরাপত্তাহীন।

জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহব্বায়ক বদরুল আলম শাওয়ন বলেন, যুবলীগ ও ছাত্রলীগকে এখনই থামাতে হবে। তারে জন্য দেশের বিপুল পরিমাণ ক্ষতি হওয়া সত্বেও বর্তমান সরকার তাদের মাথায় তুলে রাখছে। নিজেদের স্বার্থে ওবায়দুল কাদের ছাত্রলীগকে দেশের অন্যতম সন্ত্রাসী গ্রুপ হিসেবে তৈরি করছেন। যা ভবিষ্যতে দেশের সাধারণ মানুষের জন্য অশনি সংকেত।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঃ তাজুল ইসলাম পিপিএম। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহত বিএনপি নেতৃবৃন্দের হাসপাতালে পাঠানো হয়েছে। আলামত নোট করা হয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়