editor

প্রকাশিত: 10:39 PM, November 9, 2024

বড়লেখায় জামায়াতের রুকন সমাবেশ- পুনরায় আমীর এমাদুল ইসলাম

বড়লেখায় জামায়াতের রুকন সমাবেশ- পুনরায় আমীর এমাদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনে আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন জননেতা এমাদুল ইসলাম।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে উপজেলা আমীর ও মজলিসে শূরা সদস্য নির্বাচন উপলক্ষ্যে রুকন সমাবেশ শেষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী।
রুকন সমাবেশ ও আমীর নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সহকারী নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে ছিলেন জেলা সেক্রেটারি ইয়ামির আলী, এছাড়া মেহমান হিসাবে জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা ইসলাম উদ্দিন ও সাবেক উপজেলা আমীর মাস্টার আজির উদ্দিন। উপজেলার ৭০ জন রুকনদের গোপন ভোটের মাধ্যমে মো. এমাদুল ইসলামকে পুনরায় উপজেলা আমীর নির্বাচন করা হয়। প্রধান অতিথি জামায়াত আমীরের প্রতিনিধি হিসেবে নবনির্বাচিত উপজেলা আমীর এমাদুল ইসলামকে গঠনতন্ত্রে উল্লিখিত শপথ বাক্য পাঠ করান ।

আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মজলিসের শূরা সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রুকনদের সরাসরি ভোটে উপজেলা জামায়াতের ১০ জন মজলিসে শূরার সদস্য পদে নির্বাচিত সদস্যরা হলেন, মো. ফয়ছল আহমদ, আব্দুল্লাহ মাহফুজ সুমন, হাজী হেলাল উদ্দিন, অধ্যাপক আব্দুল মোহাইমিন, মাওলানা আব্দুল বাছিত, মাওলানা মুজাহিদুল ইসলাম, মো. জুবের আহমদ, রবিউল ইসলাম সুহেল, ইউপি সদস্য আলিম উদ্দিন, মাস্টার আব্দুস সামাদ। শূরা সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা আমীর এমাদুল ইসলাম।

উল্লেখ্য, উপজেলা জামায়াতের আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম পূর্বেও দুই সেশনে ৪ বছর উপজেলা আমীর নির্বাচিত হয়েছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে