editor

প্রকাশিত: 4:17 PM, November 10, 2024

পূবালী ব্যাংকের দক্ষ ব্যবস্থাপনা প্রমাণ করে দিয়েছে তাঁদের পক্ষে সব সম্ভব: মনির উদ্দিন আহমদ

সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ এর ‘ডিজিটাল বুথ’ উদ্বোধন

পূবালী ব্যাংকের দক্ষ ব্যবস্থাপনা প্রমাণ করে দিয়েছে তাঁদের পক্ষে সব সম্ভব: মনির উদ্দিন আহমদ

2

দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বর্তমান অস্তিতিশীল পরিস্তিতির প্রতি ইংগিত করে প্রবীণ শিক্ষানুরাগী ও পূবালী ব্যাংক পিএলসি’র সম্মানিত পরিচালক মনির উদ্দিন আহমদ বলেছেন, পূবালী ব্যাংকের দক্ষ ব্যবস্থাপনা প্রমাণ করে দিয়েছে তাঁদের পক্ষে সব সম্ভব। ব্যাংকিং খাতে এতো নেতিবাচক সংবাদের ভিড়ে পূবালী ব্যাংক নিজের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। তিনি মানি মার্কেটে ব্যাংকের ঈর্ষনীয় সাফল্যের ধারাবাহিকতা ক্যাপিটাল মার্কেটেও অব্যহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
মনির উদ্দিন আহমদ রোববার (১০ নভেম্বর) সকালে নগরীর চৌহাট্টাস্থ আরএন টাওয়ারের ৫ম তলায় পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ‘ডিজিটাল বুথ’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান এর সভাপতিত্বে ও পূবালী ব্যাংক পিএলসি, সিলেট মহিলা কলেজ ইসলামী শাখার ব্যবস্থাপক মো. কবিরুল ইসলাম এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর পরিচালক নাদির আহমদ, সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর পরিচালক নাদির আহমদ সিলেটের গ্রাহকবৃন্দকে এই ডিজিটাল বুথের সেবা গ্রহণের আহবান জানিয়ে বলেন, দেশব্যাপী আরও তিনটি পূবালী সিকিউরিটিজ বুথে বিগত প্রায় ১৪ বছর ধরে গ্রাহকরা সর্বোত্তম সেবা পেয়ে আসছেন। তিনি সিলেটে সিকিউরিটিজের ৪র্থ ডিজিটেল বুথেও এর ব্যতিক্রম হবেনা বলে আশা প্রকাশ করেন।
পূবালী ব্যাংক সিকিউরিটিজ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান উল্লাহ জানান, অন্যান্য বুথের ন্যায় সিলেটের বুথেও থাকবে নূন্যতম খরচে বিও হিসাব পরিচালনার সুযোগ। এছাড়া, মোবাইল আ্যপসের মাধ্যমে ঘরে বসে হিসাব খোলা, মার্জিন লোন সুবিধা, আইপিও শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে ‘স্ট্যান্ডিং ইন্সট্রাকশন’ পরিপালন, বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ প্রদানসহ নানা সুবিধা পাবেন এখানকার গ্রাহকরা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষাবিদ মো. হায়াতুল ইসলাম আকঞ্জি, পূবালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক এএস সিরাজুল হক চৌধুরী, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জহির উদ্দনি আহমদ, পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক ফজলুল কবীর চৌধুরী, সিলেট পশ্চমাঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মুশাহিদ উল্লাহ, ব্যবসায়ী মো. আবুল কালাম, মো. ফয়সল আহমদ, এহেতেশাম আহমদ চৌধুরী, সিলেটে নব প্রতিষ্ঠিত  ‘ডিজিটাল বুথ’র ইনচার্জ মো. শহিদুল হক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন, ‘ডিজিটাল বুথ’র কর্মকর্তা আরাফাত বিন হোসেন। উদ্বোধনী আলোচনার পর প্রধান অতিথি পূবালী ব্যাংকের পরিচালক মনির উদ্দিন আহমদ অন্যান্য অতিথিবৃন্দকে নিয়ে ফিতা কেটে বর্ণিল সাজে সজ্জিত ‘ডিজিটাল বুথ’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

3 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

5 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

7 মো: আল-আমিন মিয়া 3 সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

3 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

3 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

5 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

1
4