admin

প্রকাশিত: 7:22 PM, November 10, 2024

মাদক ও অপরাধ নির্মূলে গ্রামবাসীর বৈঠক, স্বেচ্ছাসেবী টহল জোরদার

মাদক ও অপরাধ নির্মূলে গ্রামবাসীর বৈঠক, স্বেচ্ছাসেবী টহল জোরদার

স্থানীয়ভাবে মাদক ও অপরাধ নির্মূলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার মোল্লাগ্রামে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টার দিকে গ্রামের পুরাতন জামে মসজিদের বারান্দায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গ্রামের প্রবীণ মুরব্বি ইসকন্দর আলীর সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুল খালিকের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে সাম্প্রতিক সময়ে গ্রামে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধ চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন- আতিকুর রহমান আতাই, হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল আহমদ সেলিম, হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন আনা, গিয়াস মিয়া, ব্যবসায়ী ফজলুর রহমান, ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ৪নংওয়ার্ড সদস্য মুজিবুর রহমান দুলাল, এম. মামুনুর রশিদ মামুন, সাবেক ইউপি সদস্য সেলিম আহমদ রনি, শামীম আহমদ শাহিন, মিজানুর রহমান ও রফিক আহমদ।

বক্তারা বলেন, গ্রামে সম্প্রতি দুই দফা চুরির ঘটনা ঘটেছে। প্রথম দফায় একরাতে চার বাড়িতে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে চোরেরা। এর একদিন পরই ফের চুরির ঘটনায় ৩টি গরু হারান আব্দুল জলিল জলু। এছাড়া, গভীর রাতে গ্রামের ভিতর বহিরাগতদের গমনাগমন ও মাদকদ্রব্য সেবন-বিক্রির বিষয়টি ইদানিং পরিলক্ষিত হচ্ছে। গ্রামটি বাজার কেন্দ্রিক হওয়াতে অপরাধীরা সহজে যেকোনো অপরাধ করে গ্রামের ভিতর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাছাড়া, গ্রামের বুক চিরে প্রবাহিত সিলেট-জকিগঞ্জ সড়কেও কোনো অপরাধ সংঘটিত হলে এর জন্যও গ্রামের মান-সম্মান ক্ষুণ্ন হয়। এসব অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ লক্ষ্যে বাজারের পার্শ্ববর্তী গ্রামগুলোকে নিয়ে আগামীকাল সোমবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে হেতিমগঞ্জ বাজারের সুরমা ডেকোরেটার্সের সামনে এক বৈঠকের আয়োজন করা হয়েছে। ওই বৈঠকে সবাইকে উপস্থিত থাকার আহ্বানও জানান বক্তারা।

বৈঠকের শেষাংশে মাদক ও অপরাধ নির্মূলে করণীয় ঠিক করা হয়। গ্রামের তিনটি সড়কে স্বেচ্ছাসেবী টহলটিম জোরদার করা হয়। অপরাধীদের অনতিবিলম্বে ভালো হওয়ার সুযোগ, অন্যথায় পুলিশে সোপর্দের সিদ্ধান্ত গৃহীত হয়। রাত ১০টার পর থেকে গ্রামের ভিতরে বহিরাগত কাউকে দেখা গেলে তার পরিচয় ও গন্তব্যস্থল জানার চেষ্টা করা এবং গন্তব্যস্থলের ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে আগমনের বিষয়ে নিশ্চিত হওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সন্দেহভাজন কাউকে পেলে সাথে সাথে ইউপি সদস্যকে অবগত করা বাধ্যতামূলক করে বৈঠকটি সম্পন্ন করা হয়।

এসময় মোল্লাগ্রামের প্রবীণ মুরব্বি ছালেক আহমদ, চুনু মিয়া, আব্দুল হাই শিফা, শাহাব উদ্দিন, বিরাই মিয়া, আব্দুস সামাদ, আতিকুর রহমান, এনাম উদ্দিন, কবির আহমদ, হাফিজ সাহেদ আহমদ, ফারুক আহমদ, আব্দুল কাইয়ুম, আজাদ আহমদ-সহ গ্রামের প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়