admin
প্রকাশিত: 8:10 PM, November 10, 2024
প্যারালাইজড় রোগে আক্রান্ত আল-আমীন জামেয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী মাহী কবির সকলের সাহায্য-সহযোগিতায় সুস্থ হয়ে বাঁচতে চায়। সে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ৮নং রোড়ে বহর গ্রামের দিনমজুর মোঃ হুমায়ুন কবীর এর মেয়ে।
জানা যায়, প্রায় এক বছর আগে নবম শ্রেণির পরীক্ষ চলাকালীন সময় মাহী’র পিঠে হঠাৎ ব্যাথা দেখা দেয়। ব্যাথা আস্তে আস্তে পিঠ থেকে বুকে দিকে চলে আসে। এই অবস্থায় তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন সময় মাহীর দু’পা অবস হয়ে প্যারালাইজড় হয়।
গত ২০২৩ সালের ১০ জানুয়ারি ঢাকার আগারগাঁওস্থ ন্যাশনাল নিউরো সায়েন্স হাসপাতালে মাহীর অপারেশন হয়। অপারেশনের পর হতে এখন পর্যন্ত সাবারের সি.আর.পি হাসপাতালে চিকিৎসাধীন। মাহীকে নিয়মিত থেরাপী দিতে হয়। তাকে আরো ৯ মাস থেরাপী দিলে সে চলাফেরার উপযোগী হতে পারবে বলে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলেছেন। মাহীকে পরিপূর্ণ সুস্থ করতে ভারত নিয়ে যেতে হবে। ভারতে গিয়ে চিকিৎসা করতে ৮/১০ লাখ টাকার প্রয়োজন।
মাহী’র থেরাপী ও ঔষধ সহ চিকিৎসাবাদ প্রতিমাসে খরচ হচ্ছে ১৫/২০ হাজার টাকা। এতো টাকা দিনমজুর পিতা হুমায়ুন কবীর এর পক্ষে যোগাড় করা সম্ভব হচ্ছে না।
পরিবারের একমাত্র উপার্জনকারী হুমায়ুন কবীর প্রতিদিন যা আয়-রোজগার করেন তা দিয়ে কোন মতে সংসার চলাচ্ছেন। মেয়ের চিকিৎসার টাকা যোগাড় করা অসম্ভব।
বর্তমানে মাহীর অবস্থা খুবই খারাপ। থেরাপী ও ঔষধ ক্রয় করার টাকাও তার পিতা যোগাড় করতে পারছেন না। মেয়েকে সুস্থ করতে দেশ-বিদেশে অবস্থানরত সমাজের বিত্তবানদের সাহায্য সহযোগিতা কামনা করেছেন।
মাহীর চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তিগণ আর্থিক সাহায্য বিকাশ: ০১৭২৭ ৪৭১৫২৪ নাম্বার, সঞ্চয়ী হিসাব নাম্বার ২৯৯১৫৮০০৩১৮৩৪, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, ইসলামপুর, মেজরটিলা বাজার শাখা, সিলেট পাঠাতে বিনীত অনুরোধ জানিয়েছেন তার পিতা মোঃ হুমায়ুন কবীর।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন