editor

প্রকাশিত: 2:52 PM, November 11, 2024

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে রাজিব রায়ের বাবা : 

‘দৈনিক সিলেটের সময়’ অনলাইন নিউজ পোর্টালে ০৫/১১/২০২৪ইং প্রকাশিত নিজস্¦ প্রতিবেদক এর প্রতিবেদনে জানতে পারলাম আমার বড় ছেলের নামে অনলাইন নিউজ পোর্টালে একটি অভিযোগ দায়ের করেছেন। যা সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এই অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কে বা কারা অভিযোগ করেছে এবং ঘটনার নেপথ্যে কারা তাদেরকেও আমি বিশেষভাবে জানি। একটি পারিবারিক ভুলবোঝাবুঝি থেকে এটা সৃষ্ট হয়েছে এবং পারিবারিকভাবে বসেই সমাধানের চেষ্টা চলছে।

আমি আমার বড় ছেলে রাজিব রায়ের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেই আনীত অভিযোগের বিপক্ষে যুক্তি উত্থাপন করছি- আমার বড় ছেলেসহ পরিবার নিয়ে আমি ২০০০ সাল থেকে এখন পর্যন্ত সিলেটে স্থায়ীভাবে বসবাস করছি। আমার দুই ছেলেই পড়াশোনা করেছে সিলেট থেকে। তাদের বেড়ে ওঠাও সিলেট থেকে। তাদের স্কুল, কলেজ ও ভার্সিটি সবকিছু সিলেটে। আমার বড় ছেলে রাজিব রায় পিডিবি উচ্চ বিদ্যালয়, সিলেট অতপরঃ দি এইডেড হাই স্কুল থেকে মাধ্যমিক ও মদনমোহন কলেজ থেকে শিক্ষাজীবনের ইতি টানেন। তাছাড়া আমিসহ আমার পরিবারের সবার ভোটও সিলেটে।

আমার বড় ছেলের এই চাকুরির পূর্বশর্ত হচ্ছে সিলেট জেলায় আমি কিংবা আমার ছেলের নামে ২ শতক জায়গা থাকতে হবে এবং সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। চাকুরীর এসব বিধিমালা মেনে যথাযথ পুলিশ ইনভেস্টিগেশনের মধ্যে দিয়েই আমার বড় ছেলের চাকুরী হয়েছে।

তাছাড়া সিলেট জেলার শাহপরান থানার বটেশ্বর এলাকায় জালাল নগর গ্রামে আমার নামে ২ শতক জায়গা রয়েছে। যা আমি আমার আপন ভায়রা ভাই সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখায় কর্মরত সহকারী প্রশাসনিক কর্মকর্তা দিলীপ কুমার রায়ের স্ত্রী তপতী রানী রায়ের নিকট হতে ভূমি আইনের সমস্ত নিয়ম মেনে আইনানুগভাবে ভূমি ক্রয় করি। ভূমি অফিসে তল্লাশি করলেই এর শতভাগ সত্যতা পাবেন। তাহলে জালিয়াতির মাধ্যমে ভূমি ক্রয় হলো কিভাবে সেটা আমার বোধগম্য নয়। আর আবেদনের কোথাও উল্লেখ নেই যে জালিয়াতির মাধ্যমে দিলীপ রায়ের সহযোগীতায় রাজিব রায়ের চাকুরী হয়েছে। সুতরাং প্রকাশিত সংবাদে যে বিষয়টি অবতারণা ও শব্দ চয়ন করা হয়েছে দায়িত্বশীল প্রতিষ্টান হিসেবে বহুল প্রচারিত ও নন্দিত প্রিন্ট মিডিয়া হিসেবে বিষয়টি আরও গভীর অনুসন্ধান করা ছিল বলে আমি মনে করছি। সুতরাং জালিয়াতির মাধ্যমে রাজিবের চাকরিতে দিলীপ সহযোগিতা করেছে- এ কথাটি ভিত্তিহীন, অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদীত। আর স্থায়িত্ব প্রমানে সরকারি চাকুরির বিধিমালা জন্ম ও মৃত্যু বিধিমালা ২০১৮ এর ২১ বিধি এবং সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকারে ২৯ এর ২ নং অনুচ্ছেদে কি বলা হয়েছে তা পড়ার জন্য অনুরোধ রইল।

অভিযোগকারী অভিযোগে আরও উল্লেখ করেছেনে যে, আমার পিতার বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ০৬ নং করিমপুর ইউনিয়নের টুক দিরাই গ্রামে। আমার বড় ছেলে নাকি সেখানকার স্থায়ী বাসিন্দা এবং বংশ পরম্পরায় সেখানে বসবাস করছে। এই অভিযোগের প্রেক্ষিতে আমার সুস্পষ্ট মতামত এই যে, আমার দাদার কিংবা আমার পিতার বাড়ি কিংবা আমার নামে একাধিক জায়গা থাকতেই পারে। আর বংশ পরম্পরায় বলতে অভিযোগকারী অভিযোগে যা বোঝিয়েছেন তা আমার বোধগম্য নয় কেননা আমার বেড়ে ওটা এক জায়গায় হতে পারে কিন্তু আমার ছেলেদের বেড়ে ওঠাতো সেখানে নয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন