editor

প্রকাশিত: 5:30 PM, November 11, 2024

মোহনা টেলিভিশনের ১৫ বছর পদার্পণ উপলক্ষে সিলেটে জমকালো আয়োজন

মোহনা টেলিভিশনের ১৫ বছর পদার্পণ উপলক্ষে সিলেটে জমকালো আয়োজন

সিলেটে জমকালো আয়োজনের মাধ্যমে  উদযাপিত হয়েছে মোহনা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৫ বছরে পদার্পণ উপলক্ষে জনপ্রতিনিধি, সুধিজন ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সবাইকে সাথে নিয়ে কেক কাটেন সিলেট মহানগর জামায়াতের আমির মোঃ ফখরুল ইসলাম।
মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান এ. এ. চৌধুরী শিপারের সভাপতিত্বে ও সাংবাদিক জহির রায়হানের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর জামায়াতের আমির বলেন, গ্রাম-বাংলার মানুষের প্রিয় চ্যানেল হচ্ছে মোহনা টেলিভিশন। সুস্থ বিনোদনের অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মোহনা টেলিভিশন  ১৫ বছরে পথচলা আরো সুদীর্ঘ হবে। আগামীতে মোহনা টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আশা আকাংখার প্রতিফলন ঘটাবে। তিনি আরও বলেন, কোন অপশক্তি যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে হস্তক্ষেপ করতে না পারে, সাংবাদিক এবং সংবাদ মাধ্যম যেন স্বাধীনভাবে তাদের কলমের মাধ্যমে সমাজের দর্পন হিসেবে কাজ চালিয়ে যেতে পারে।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, মোহনা টেলিভিশন যেন সমাজের দর্পন হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে একনিষ্ঠ ভূমিকা পালন করতে পারে। তিনি আরও বলেন, টেলিভিশন সাংবাদিকতার মাধ্যমে জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে হবে  যাতে আমাদের পরবর্তী প্রজন্ম জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস জানতে পারে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহানগর জামাতের নায়েবে আমির ডঃ নুরুল ইসলাম বাবুল, সিলেট প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভি’র বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির ইকু, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবির আহমদ সোহেল, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সজল ছত্রী, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, ইমজার সাবেক সভাপতি মইনুল হক বুলবুল, বাপ্পা ঘোষ চৌধুরী, দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার বার্তা সম্পাদক ফয়সল আলম, দৈনিক বায়ান্ন’র ব্যুরো প্রধান এম এ রহিম, সমকালের ব্যুরো প্রধান মুকিত রাহমানী, ইমজার সাবেক সহ-সভাপতি এস আলম আলমগীর, শফিকুর রহমান চৌধুরী, ইমজার সাবেক সাধারণ সম্পাদক  আনিস রহমান, দৈনিক কাল বেলার ব্যুরো প্রধান মিঠু দাস জয়, সাংবাদিক রাজিব রাসেল, চ্যানেল এস’র ভিডিও জার্নালিস্ট শামীম হোসেন সামী, সময় টেলিভিশনের জয়ন্ত কুমার, সাংবাদিক কামরুল হাসান জয়, আনন্দ টিভির ক্যামেরা পার্সন বিপলু আহমদ, মোহনা টেলিভিশনের ক্যামেরা পার্সন স্বপন মালাকার শিবা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম লস্কর মুনিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সোলেমান খাঁ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আব্দুলাহ বিপ্লব, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক অপু আহমদ, সিলেট মহানগর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মামুন, সিলেট মহানগর ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক আজিজুর রহমান রিপন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির ইবনে জাহান তানভীর প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে