editor
প্রকাশিত: 7:13 PM, November 11, 2024
সিরাজগঞ্জ প্রতিনিধি: মাত্র দুই বিঘা জমিতে ড্রাগন চাষ করে সফলতার আলো দেখছেন কৃষি প্রেমী এক পল্লী চিকিৎসক। বছর ঘুরতেই ড্রাগন বিক্রি করছেন আয় করেছেন দুই লাখ টাকা। ড্রাগন বাগানটি এখন ক্রেতা ও নতুন উদ্যোক্তাদের আগ্রহের কেন্দ্রস্থল পরিণত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ব্রহ্মখোলার গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী পল্লী চিকিৎসক হলেও তার নেশা উন্নতজাতের ফল চাষ করা। এক সময় ড্রাগন চাষের নেশা পড়ে যান তিনি। দেড় থেকে দুই বছর বিভিন্ন উদ্যোক্তা ও ইন্টারনেটে অনুসন্ধান করে বাছাই করেন উন্নতজাতের বাউ থ্রি জাতের ড্রাগন। এরপর দুই বিঘা জমি ড্রাগন চাষের জন্য উপযুক্ত করেন। দুই বিঘা জমিতে খুটি, জাল ও লেবারসহ ড্রাগন চাষ করতে খরচ পড়ে ৬ লক্ষ টাকা। এ বছরেই ড্রাগন বিক্রি করে আয় করেছেন ২লাখ টাকা।
উদ্যোক্তা ইদ্রিস আলী জানান, সঠিক জাত বাছাই করলে ড্রাগন চাষে সফলতা আসবেই। ড্রাগন চাষে পরিশ্রম ও পরিচর্যাও কম। বছরে অন্তত ৮মাস ফল পাওয়া যায়। সঠিক সময়ে ছত্রাকরোধে ব্যবস্থা গ্রহন করলে এক চারাতে বেশ কয়েক বছর ফলন পাওয়া সম্ভব। তিনি জানান, অনেক পাইকাররা জমি থেকেই ড্রাগন ফল কিনে নিয়ে যায়।
স্থানীয় কৃষক আজগর আলী বলেন, আকমল হোসেন ও সবুজ আলী জানান, ড্রাগন পুষ্টিকর ফল। ধানসহ অন্যান্য ফসল আবাদের তুলনায় ড্রাগন চাষে কম খরচ এবং পরিশ্রমও কম। একবার চারা রোপন করলে ৮-১০ বছর ফল পাওয়া যায়। তাই ইদ্রিসের বাগান পরিদর্শন এবং চাষাবাদের কলাকৌশল জানতে অনেক কৃষকই আসছেন। ড্রাগন চাষের সফলতা দেখে অনেক কৃষক ড্রাগন চাষে আগ্রহী হয়ে ওঠছে।
এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত বলেন, ড্রাগন একটি উচ্চমানের পুষ্টিকর ফসল। যে সকল কৃষক ড্রাগন চাষ করতে আগ্রহী তাদেরকে কৃষি বিভাগের পক্ষ থেকে জমি নির্বাচন থেকে শুরু করে পরামর্শ ও প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করা হয়ে থাকে। চলতি বছর সিরাজগঞ্জে ১৭ হেক্টর জমিতে ৮৬ মেট্টিক টন ড্রাগনফল উৎপাদন হয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন