admin
প্রকাশিত: 1:15 PM, December 3, 2020
নিজস্ব প্রতিবেদক
আজ ৩ ডিসেম্বর ২০২০ইংরেজি, ১৯ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ১৭ রবিউস সানি ১৪৪২ আরবী, রোজ-বৃহস্পতিবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি: ১৭৯০ – লর্ড কর্নওয়ালিস ফৌজদারি বিচারের দায়িত্ব নবাবের কাছ থেকে নিজের হাতে নিয়ে নেন। ১৮১০ – ব্রিটিশরা ফরাসিদের কাছ থেকে মৌরিতাস দেখল করে নয়। ১৮১৮ – ২১তম অঙ্গরাজ্য হিসেবে আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয় ইলিনয়। ১৯৫৫ – বাংলাদেশে বাংলা ভাষার উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ – মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান ভারত আক্রমণ করে বসে। ১৯৭৬ – বিখ্যাত পপশিল্পী বব মারলিকে হত্যার উদ্দেশ্যে পরপর দুটি গুলি করা হয়। তিনি বেঁচে যান। ১৯৮৩ – বাংলা ভাষায় প্রথম ‘ছোটদের অভিধান’ প্রকাশ করে বাংলা একাডেমী। ১৯৯৯ – বাংলাদেশে প্রথম নারী গ্রন্থমেলা ধানমন্ডি মহিলা কমপ্লেক্সে অনুষ্ঠিত।
জন্ম: ১৮৮৪ – ভারতের বিখ্যাত দার্শনিক ও রাজনীতিবিদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ১৮৮৯ – ক্ষুদিরাম বসু, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী ভারতীয় স্বাধীনতা আন্দোলনের শুরুর দিকের সর্বকনিষ্ঠ এক বিপ্লবী। ১৯৩৫ – নিতুন কুণ্ডু, তিনি ছিলেন বাংলাদেশী চিত্রশিল্পী ও উদ্যোক্তা। ১৯৩৬ – আবু হেনা মোস্তফা কামাল, তিনি ছিলেন শিক্ষাবিদ, কবি ও লেখক।
মৃত্যু: ১৮৬৮ – হরচন্দ্র ঘোষ, তিনি ছিলেন উনিশ শতকের বাঙালি জজ। ১৮৯২ – আফানাস্য ফেট, তিনি ছিলেন রাশিয়ান লেখক ও কবি। ১৯৫৬ – মানিক বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন একজন বাঙালি কথাসাহিত্যিক। ১৯৮২ – কবি ও প্রাবন্ধিক বিষ্ণু দে। ১৯৯০ – ইরানের বিশিষ্ট লেখক এবং ইউনেস্কোর গবেষণা কমিটির সদস্য ডক্টর মোহাম্মাদ হোসাইন মাশায়েখ ফারিদানি ৭৬ বছর বয়সে মারা যান। ১৯৯৯ – সাংবাদিক ও শিশু সংগঠক রোকানুজ্জামান খান (দাদাভাই) ইন্তেকাল করেন।
দিবস: বিশ্ব প্রতিবন্ধী দিবস।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে