admin

প্রকাশিত: 12:15 AM, November 14, 2024

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার (১৩ নভেম্বর) দুপুর ২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিক এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নুরুল আমিন এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব শাকিল মুর্শেদ, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ও বক্তব্য রাখেন  জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক কামল হাসান জুয়েল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লতিফ খান, জেলা বিএনপির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, মহানগর বিএনপির সদস্য মকসুদ আহমদ (মেম্বার), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল ইবনে রাজা, জেলা যুবদলের ১ম যুগ্ম সম্পাদক মকছুদুল করিম নুহেল, বিএনপি নেতা শেখ আজাদ আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহ্বায়ক আলী মোঃ নুরুল হুদা দিপু, সৌদি প্রাদেশিক শাখার আহ্বায়ক জাকারিয়া আরিফিন ফয়সাল, জেলার যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হুসাইন চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সালেহ মোঃ তাহের, জেলা যুগ্ম আহ্বায়ক সৈয়দ সারোয়ার রেজা, টিটন মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মুরাদ খান নাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সদস্য হাসান হাফিজুর রহমান টিপু, আব্দুল আমিন, নুরুল ইসলাম রুহুল, সাইফুল ইসলাম কোরেশি, কয়েছ আহমদ, হারুন আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ, যুগ্ম আহ্বায়ক, জাহাঙ্গীর হোসেন লকুস, শামীম আহমদ, সদস্য আব্দুল মুকতি মুকুল, শাহেদ আহমদ, রাসেল আহমদ, হারুন মিয়া, এনামুল হক, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহাদাত খান, মঈনুদ্দিন খান সুহেদ, সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান, উপজেলা জাসাসের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাঈল হোসেন, মোল্লারগাও ইউনিয়ন যুবদলের সভাপতি শামীম আহমদ নাজির, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জামিল আহমদ, জালাল আহমদ, জয়নাল আহমদ শানুর, হিরন মিয়া, সবুর খান, জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন, মিজান আহমদ, শানুর মিয়া, জয়নাল আহমদ, রাসেল আহমদ, এলাইছ মিয়া, আলী হোসেন, নানু খান রনি, জাহাঙ্গীর আলম, জুয়েল আহমদ, শামীম আহমদ, কয়েছ আহমদ, কামাল আহমদ, বাদশা, তারেক রেদোয়ান, কিবরিয়া আহমদ, ছাত্রদল নেতা, শেখ নাদিম আহমদ, ইসমাইল আব্দুল শিহাব, মেহদি হাসান রুমন প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্য সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত, দেশকে স্বাবলম্বী ও জাতিকে মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। কোনো ষড়যন্ত্রই জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখতে পারবে না। বিপ্লবের চেতনায় উদ্ভাসিত হয়ে বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করবেই। আগস্টে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও পরাজিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ এখনো বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে মগ্ন রয়েছে। তাই দেশে বিদেশে জাতীয়তাবাদী দলের সবাইকে সতর্ক থাকতে হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে