editor
প্রকাশিত: 2:27 PM, November 14, 2024
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা বাণিজ্যের স্থান দর্শনদেউড়ী ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতী নগরীর একটি রেস্তোরায় কমিটি গঠন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
এ সময় দর্শনদেউড়ী এলাকার ময়মুরুব্বী ও ব্যবসায়ীদের স্বমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এরপর দর্শনদেউড়ী ব্যবসায়ী সমিতির ২০২৫-২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি আব্দুস সালাম আনু, সিনিয়র সহ-সভাপতি এ এইচ আরিফ, সহ-সভাপতি আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান , যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সুয়েব উল কিবরিয়া, অর্থ সম্পাদক আব্দুল মনসুর চৌধুরী (রাসেল), দফতর সম্পাদক শিপন আহমদ, তথ্য-প্রযুক্তি ও প্রচার সম্পাদক মো. হানিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইকবাল মুন্সি ,ধর্ম সম্পাদক মিজানুর রহমান। এছাড়া কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন আবিদুল বাসার ফরহাদ, আব্দুল্লাহ রাজু , হুমায়ুন মজুমদার, ফজলুল আহমদ লিটন , আব্দুল হামিদ খান (শিমু) ও আব্দুর রহিম।
কমিটি গঠন শেষে দিকনির্দেশনামূলক বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসার স্থান দর্শনদেউড়ী এলাকার ব্যবসায়ীরা আজ ঐক্যবদ্ধ। পারস্পরিক সহযোগিতায় এই এলাকার ব্যবসা বাণিজ্য আরও এগিয়ে যাবে। একটি গতিশীল কমিটি গতিশীল ব্যবসা উপহার দিবে। অনুষ্ঠানে জ্যৈষ্ঠ ব্যবসায়ী ও এলাকার ময়-মুরব্বীরা বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন