editor
প্রকাশিত: 3:49 PM, November 14, 2024
বাংলাদেশ ব্যাংক, সিলেট এর নির্বাহী পরিচালক ও ব্যাংকার্স ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম খান বলেন, আমাদের আগামী প্রজন্ম-কে একাডেমিক শিক্ষায় ভালো ফলাফলে পাশাপাশি প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আর এ কাজে বাবার পাশাপাশি সবচেয়ে বড় দায়িত্ব পালন করেন মায়েরা। বেশিরভাগ মেধাবী শিক্ষার্থীদের খোঁজ নিলে জানা যায় তাদের অর্জনের পেছনে মূখ্য ভূমিকা ছিল মায়েদের।
তিনি বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ব্যাংকার্স ক্লাব, সিলেট এর উদ্যোগে আয়োজিত শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আক্তার ও সহ-সাহিত্য সম্পাদক সুমন্ত গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ আমিনুল ইসলাম ও মোঃ আবুল হাসেম।
সিলেট অঞ্চলের বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক প্রধানগণ ও বৃত্তি-প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণের উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী তামান হাছিব, শুভেচ্ছা বক্তব্য রাখেন বৃত্তি প্রদান উপকমিটির সদস্য সচিব মোঃ মামুনুর রহমান, সাহিত্য সম্পাদক আরকেএম মোস্তাক চৌধুরী, মূখ্য সমন্বয়ক মোঃ আব্দুল হাদী ও সিনিয়র ব্যাংকার ইসলামী ব্যাংক পিএলসি এর এসভিপি মোঃ নুরুজ্জামন, বাংলাদেশ কৃষি ব্যাংকের উপমহাব্যবস্থাপক শরীফ মোঃ তাহওয়ার হোসাইন, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ধরনী কান্ত দাশ প্রমূখ। বক্তাগণ আগামী প্রজন্মকে উৎসাহিত করার লক্ষ্যে ব্যাংকার্স ক্লাবের এধরণের আয়োজনের প্রশংসা করেন এবং এ ধারা অব্যাহত রাখার অনুরোধ জনান।
অনুষ্ঠানে ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি সমমান এবং ২০২৪ সালের এসএসসিতে কৃতিত্ত্বের সহিত উন্নিত ২৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও প্রাইজ মানি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্য হতে চমৎকার ও উৎসাহব্যঞ্জক অনুভূতি প্রকাশ করে ব্যাংকার্স ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন মাইশা নুসরাত তাহা, রাহুল আচার্য্য রাজন ও নাফিসা ইসলাম।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন