editor
প্রকাশিত: 5:48 PM, November 14, 2024
‘সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গিকার’ স্লোগানকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ ডায়াবেটিস সমিতি অনুমোদিত গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে এস এস ফার্মেসীর সম্মুখ থেকে এ র্যালি বের হয়। র্যালিটি গোলাপগঞ্জ পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় ডায়াবেটিস প্রতিরোধে করণীয় সংক্রান্ত জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে বেলা ১১টায় উপজেলা ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল এলাকার মিশ্রপাড়ায় গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের পরিচালক ডা. শাহিন আহমেদ এর তত্ত্বাবধানে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি ডায়াবেটিস ক্যাম্পে প্রায় দেড়শতাধিক মানুষকে বিনামূল্যে ঔষধসহ ডায়াবেটিসের চিকিৎসা সেবা দেওয়া হয়। এসময় র্যালি ও ক্যাম্পে উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম আব্দুর রহিম, গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালিক, ইউপি সদস্য রেজাউল করিম রাজু, গোলাপগঞ্জ পৌরসভা কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক ছালিক আহমদ, সিলকো ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার মিল্লাদ হোসেন টিটু, গ্লোব ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার বিদ্যুৎ ভূষন দেব, আলামিন ফার্মেসীর স্বত্তাধীকারী জাবেদ আহমদ ও সমাজসেবক নজরুল ইসলাম মিজান। এছাড়াও বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন