editor
প্রকাশিত: 6:13 PM, November 14, 2024
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষের জেরে শামছুন্নাহার (৩৫) নামে এক নারী খুন হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) মধ্যরাতে দোয়ারাবাজারের বাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শামছুন্নাহারের তিন বোন এবং বোনজামাই আহত হয়েছেন।
পুলিশ জানায়, সোনা মিয়ার মেয়ে নুরুন্নেছা বেগমের ছাগল পাশের বাড়ির চাচাতো ভাই জনিক মিয়ার কদম গাছের পাতা খেয়ে ফেলে। এ নিয়ে বুধবার রাতে দুই পক্ষে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। এসময় প্রতিপক্ষের লোকজন শামছুন্নাহার বেগমের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এ ঘটনায় শামছুন্নাহারের বোন আক্তারুন্নেছা, মমতাজ বেগম ও নুরুন্নেছা এবং বোনজামাই রাজিব মিয়া আহত হন। তাদের প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বললেন, একটি কদম গাছের পাতা ছাগলে খাওয়া নিয়ে নিজেদের আত্মীয়-স্বজনের মধ্যে মারামারিতে এ হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ রাতেই ওখানে গেছে। নিহত শামছুন্নাহারের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে