editor

প্রকাশিত: 11:32 AM, February 21, 2024

কানাইঘাটে এলডিপি নেতার বাড়িতে হামলা ও ভাংচুর

কানাইঘাটে এলডিপি নেতার বাড়িতে হামলা ও ভাংচুর

হামলায় ভাংচুরকৃত আসবাবপত্র

কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাটে স্থানীয় এলডিপি নেতা ফজলুল করিমের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২০ ফেব্রæয়ারি মঙ্গলবার রাত ৮টায় স্থানীয় বীরদল ছোটফৌদ গ্রামে এই ঘটনাটি ঘটে। আওয়ামী লীগের স্থানীয় একদল সন্ত্রাসী পূর্ব শত্রæতাবশত এই হামলা চালিয়েছে। ফজলুল করিম স্থানীয় বীরদল ছোটফৌদ গ্রামের জয়নাল উদ্দিনের পুত্র।

জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় আওয়ামী লীগ ক্যাডার আজমল ও নাসির উদ্দিন খানের নেতৃত্বে ৬/৭ জনের একদল সন্ত্রাসী ফজলুল করিমের বাড়িতে যায়। এসময় তাদের সাথে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। তারা ফজলুল করিমের সন্ধান করে না পেয়ে জোরপূর্বক তাদের বশতঘরে ঢুকে পড়ে। তারা বসতঘরের ভিতর তল্লাশী চালিয়ে না পেয়ে পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালাগালি করে। সন্ত্রাসীরা লাঠি, লোহার রড ও হকিস্টিক দিয়ে ঘরে ভিতর হামলা চালায়। তারা ঘরের আসবাবপত্র এলোপাতাড়ি ভাংচুর করে। এসময় ভয়ে পরিবারের লোকজন চিৎকার করে। তাদের চিৎকার শুনে প্রতিবেশী লোকজন এগিয়ে আসেন। লোকজন আসতে দেখে সন্ত্রাসীরা হুমকী দিয়ে চলে যায়। তারা প্রকাশ্যে হুমকী দিয়ে যায়, এলডিপি নেতা ফজলুল করিম যেখানেই লুকিয়ে থাকুক তারা খুঁজে বের করবে। তাকে যেদিন যেখানে পাবে, সেখানেই খুন করবে।

হামলাকারী সন্ত্রাসীরা চলে যাওয়ার পর প্রতিবেশীরা এসে ফজলুল করিমের পরিবারের লোকজনকে উদ্ধার করেন। এই ঘটনায় তার পরিবারের লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। তারা চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানিয়েছেন ফজলুল করিমের পিতা জয়নাল উদ্দিন। তিনি এই প্রতিবেদকের সাথে আলাপকালে কান্নাজড়িত কন্ঠে বলেন, সন্ত্রাসীরা আমার ছেলে ফজলুল করিমকে খুন করতে এসেছিল। তাকে না পেয়ে ঘরের সকল জিনিসপত্র ভেঙ্গে ফেলে, আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। তারা হুমকী দিয়ে গেছে। আমরা এখন চরম আতংকের মধ্যে রয়েছি নিজেদের নিরাপত্তা নিয়ে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়