admin
প্রকাশিত: 9:08 PM, November 16, 2024
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার গণতন্ত্রকে হত্যা করে দেশে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার ষড়যন্ত্র করেছিল। তারা মানুষের ভোটাধিকার হরণ করে রেখেছিল। বিগত ১৫ বছর দেশে কোন ভোট হয়নি, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। কখনো বিনাভোটে, কখনো মধ্যরাতের ভোটে আবার শেষ সময়ে ডামি ভোটের মাধ্যমে তারা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। কিন্তু ইতিহাস স্বাক্ষী স্বৈরাচারী হাসিনাকে কঠোর পরিনতি বরণ করতে হয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। গণতান্ত্রিক সরকার ছাড়া এই দোসরদের দমন করা সম্ভব নয়। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
তিনি শনিবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আহাদ নানুর সভাপতিত্বে, বিএনপি নেতা আরিফ আহমদ জিলুর পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা ডা. আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম।
বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন, নজরুল ইসলাম, শামছুল ইসলাম, হেলাল আহমদ খান, টিপু সুলতান, সুহেদ আহমদ, সাহান আহমদ, দুলাল আহমদ, শাহজাহান আহমদ ও আব্দুল আলিম প্রমূখ।
সভায় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়