admin
প্রকাশিত: 7:56 PM, November 17, 2024
সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধিন টুকেরবাজার তেমুখীর সাহেবেরগাঁওস্থ হযরত মাওলানা কুদরত উল্লাহ রহ. এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাঃ এর ২৯তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন গত ১৬ নভেম্বর শনিবার সাহেবেরগাঁও জামে মসজিদ মাঠে দুপুর ১২টা শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত এবং বাদ ফজর থেকে সকাল ৮ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী মহাসম্মেলন আমন্ত্রিত উলামা কেরামেদের মধ্যে ওয়াজ পেশ করেন ধনকান্দি মাদরাসা সিলেটের মুহতামিম মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা তাফাজ্জুল হক আজিজ- ঢাকা, মুফতি আলী হাসান উসামা- ঢাকা, মাওলানা আনিসুর রহমান আশরাফী কুমিল্লা, দারুল হুদা সিলেটের মুহাদ্দিস হাফিজ মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান বোখারী- ঢাকা, ক্বারী মাওলানা আবুল কালাম আজাদ- ঢাকা, মাওলানা আব্দুল মুমিন- ছাতকী প্রমুখ।
ইসলামী মহাসম্মেলন গণেশপুর মাদরাসার মুহতামিম শায়খ মাওলানা আব্দুল হান্নান গণেশপুরী, ফতেহপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল শায়খ মাওলানা শামসুদ্দোহা, জামেয়ার দরগাহ’র শিক্ষা সচিব মুফতি আতাউল হক জালালাবাদী, জামেয়া কাজিরবাজারের মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, ফতেহপুর কামিল মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা নুরুদ্দিন, অত্র জামেয়া সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন পৃথক পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন। ইসলামী সম্মেলনে স্থানীয় উলামা-মাশায়েখগণ বয়ান পেশ করেন।
সর্বস্তরের মুসল্লিদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতায় ইসলামী সম্মেলন সফল হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সবাইকে ধন্যবাদ জানান জামেয়া পরিচালনা কমিটির পক্ষে জামেয়ার মুহতামিম (ভারপ্রাপ্ত) হাফিজ আশিকুর রহমান।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল