admin
প্রকাশিত: 8:41 PM, November 17, 2024
সাবিলিল্লাহ প্রজেক্ট এর তত্ত্বাবধানে আলমাছ আলী-সালেহা বেগম ১ম হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৬ নভেম্বর শনিবার সকাল ১০ টায় বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের এম.এ রহিম হল রুমে অনুষ্ঠিত হয়।
সাবিলিল্লাহ প্রজেক্ট বাংলাদেশ টিম প্রধান, আলমাছ আলী-সালেহা বেগম হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক আজম আলীর সভাপতিত্বে ও সাবিলিল্লাহ প্রজেক্ট সদস্য, মাসুক মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিয়াউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং অলংকারী ইউপির চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, কামাল বাজার ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা একে এম মনোওর আলী, সাবেক সভাপতি মাওলানা বুরহান হোসাইন, সাবিলিল্লাহ প্রজেক্টের সদস্য আব্দুল মজিদ মিয়া, কামাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জিয়াউল হক।
স্বাগত বক্তব্য রাখেন সাবিলিল্লাহ প্রজেক্টের দায়িত্বশীল সদস্য আনোয়ার হোসেইন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য আব্দুল মজিদ মিয়া, অলংকারী ইউ.পি সদস্য ফজলু মিয়া।
মাওলনা হাবিবুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ, পনাউল্লা বাজার হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল কাদির, আহসান উল্লাহ ইসলামী একাডেমির প্রধান শিক্ষক হাফিজ শফিকুর রহমান, আল আতিক হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শিব্বির আহমদ, শিক্ষানুরাগী হাজী আব্দুল হামিদ, লিডিং ইউনিভার্সিটির ল্যাব ইনচার্জ এখলাছুর রহমান নাঈম, ট্রেজারার লুকমান হোসেন, সাবিলিল্লাহ প্রজেক্টের সদস্যদের মধ্যে ইউসুফ আলী, রাকিব আহমদ রুবেল, মনসুর আলী, আলী আহবাব মাসুম, খায়রুল আমিন, সুলতান আহমদ, হুসাইন আহমদ, আহমদ আলী, বুরহান উদ্দিন প্রমুখ।
আলমাছ আলী সালেহা বেগম ১ম হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১৭০ জন কোরআনে হাফেজ অংশ গ্রহণ করে এর মধ্যে ক, খ, গ প্রতি বিভাগে ৩ জন করে ৯ জন মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নগদ পনেরো হাজার টাকা, সাধারণ বৃত্তি ৩ বিভাগে ৩০ জনকে ১৫ হাজার টাকা এবং অংশগ্রহণকরী সবাইকে বৃত্তির আওতায় নিয়ে সর্বমোট এক লক্ষ বায়ান্ন হাজার পাঁচশত টাকা নগদ অর্থ পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কোরান শিক্ষা, প্রতিযোগিতা, প্রচার করা জগতের শ্রেষ্ঠ কাজ। যারা এ কাজে আত্মনিয়োগ করে তারাই সফল কাম। আলমাছ আলী সালেহা বেগম ১ম হিফজুল কোরআন প্রতিযোগিতা এই অঞ্চলের জন্য এক ইতিহাস সৃষ্টিকারী যুগান্তকারী পদক্ষেপ। এর ধারাবাহিকতা রক্ষা করে সাবিলিল্লাহ প্রজেক্ট তাদের কাজ চালিয়ে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
১ম সর্বোচ্চ মেধাস্থান অর্জনকারী হাফিজ মোঃ মাহমুদুল হাসান, শিক্ষা প্রতিষ্ঠান রাগীব রাবেয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা রাগীব নগর। ২য় হাফিজ মোহাম্মদ রাফি, শিক্ষা প্রতিষ্ঠান হযরত শাহজালাল (রঃ) দারুস সুন্নাহ পনাউল্লাহ বাজার হাফিজিয়া মাদ্রাসা মোহম্মদিয়া বোর্ডিং এতিমখানা। ৩য় হাফিজা মোছাঃ মাহবুবা বেগম, শিক্ষা প্রতিষ্ঠান আল মদিনা হাফিজিয়া দাখিল মাদ্রাসা।
অনুষ্ঠানে আলমাছ আলী সালেহা বেগম ১ম হিফজুল কোরআন প্রতিযোগিতাকে স্মরণীয় করে রাখতে ‘হেরার গুহা’ নামক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। বিজ্ঞপ্তি
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল