editor
প্রকাশিত: 2:01 PM, November 18, 2024
মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ৫ আগস্টের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামী উপজেলা যুবলীগ নেতা সন্ত্রাসী অলিদ মিয়ার হুকুমে ও তাঁর সহোদর ৭নং জগদীশপুর আ.লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজের নেতৃত্বে জগদীশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বতর্মান মেম্বার বেনু মিয়ার উপর হামলা করে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাতে স্থানীয় জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুড়া গ্রামে এই হামলায় ৭ জন আহত হয়েছে।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার দক্ষিন বেজুড়া গ্রামের আনছর আলীর পুত্র যুবলীগ নেতা অলিদ মিয়ার হুকুমে ও তাঁর সহোদর আব্দুল আজিজ ১৫/২০ জন দুর্ধর্ষ লোক নিয়ে রাত ৮টার দিকে ৪নং ওয়ার্ডে বেনু মিয়ার অফিসে অর্তকিত হামলা চালায়।
এতে মৃত কাঁচামনার ছেলে মো: বুরহান মিয়া (৪৩), মৃত আদিল হোসেনের ছেলে মো: রমজান (৪৫), মৃত মুক্ত হোসেনের ছেলে মো: উম্মেদ মিয়া (৪৩), জুয়েল মিয়া (৩০), হেলাল (৩৫), মোবারক মিয়া (৪৫), শামিম মিয়া (৩৩) গুরুতর আহত হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত বেনু মিয়া মেম্বারের ছোট ভাই হামিদ মিয়া জানান,কিছু দিন আগে এই অলিদ মিয়া আমার ভাই পাবেল কে মার্ডার করেছে।পাবেল হত্যা মামলার বাদী আমি। এই অলিদ মিয়া পাবেল হত্যা মামলার ৪ নাম্বার আসামি। এখন আমি এই মার্ডার মামলা আপোষ না করার কারনে,আমার ভাই ৪নং ওয়ার্ডের মেম্বার বেনু মিয়ার ওপর হামলা করে।
জানা যায়, হামলার নেতৃত্বদানকারী অলিদ মিয়া মাধবপুর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগের পক্ষে নেতৃত্ব দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে ভাংচুর ও জ্বালাও পোড়াও করার মামলার পলাতক আসামী মামলা নং -৩০/৩৫১। এদিকে পাবেল হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামী, বিএইচএল কোম্পানির চাঁদাবাজি মামলার আসামি ও সেই নেতৃত্বদানকারী অলিদ মিয়া। এছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক মামলাসহ হত্যা মামলা বিচারাধীন রয়েছে।
এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। তবে হামলাকারী কাউকে পাওয়া যায়নি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন