editor

প্রকাশিত: 10:40 AM, November 19, 2024

জুড়ীতে ২৮ বছর দায়িত্ব পালন করে বিদায় নিলেন মুয়াজ্জিন

জুড়ীতে ২৮ বছর দায়িত্ব পালন করে বিদায় নিলেন মুয়াজ্জিন

জুড়ী প্রতিনিধি :মৌলভীবাজারের জুড়ী উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী একটি মসজিদ জুড়ী জামে মসজিদ। মসজিদটি জুড়ী শহরের প্রাণকেন্দ্র পশ্চিমজুড়ী ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারে অবস্থিত। মসজিদটিতে সানী ইমামের পাশাপাশি মোয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন দীর্ঘ ২৮ বছরের অধিক সময় হাফেজ আব্দুল মতিন।

তার সুরেলা কণ্ঠের আজানের ধ্বনি উপজেলার প্রত্যেকটি মানুষের কাছে ছিল পরিচিত। দীর্ঘ বছর দায়িত্ব পালন করে ইমামতি পেশা থেকে অশ্রুশিক্ত নয়নে বিদায় নিয়েছেন তিনি। তার বিদায়ে মসজিদ কমিটি এবং মুসল্লিগণ আপ্লুত হয়ে পড়েন।
মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের জুন মাসে সানী ইমামের পাশাপাশি মোয়াজ্জিন হিসেবে যোগ দেন হাফেজ আব্দুল মতিন। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায়। মাত্র ৩০ বছর বয়সে এই মসজিদে আসেন তিনি। এরপর দেখতে দেখতে ২৮ বছর ৫ মাস দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন থেকে তিনি হার্ট সমস্যা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন সমস্যায় ভূগছেন। যার জন্য পরিবার থেকে চাপ আসছে এই দায়িত্ব থেকে অব্যাহতির। বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে আলোচনা করে গত শুক্রবার বিদায় নেন তিনি।

হাফেজ আব্দুল মতিনের ২ ছেলে ও মেয়ে রয়েছেন। বড় ছেলে হাফেজ এবং মাওলানা। জুড়ী উপজেলার একটি মাদরাসায় শিক্ষকতা করেন। ছোট ছেলে হাফিজি মাদরাসায় হিফজ বিভাগে পড়ালেখায় আছে। দুই মেয়ের মধ্যে বড় মেয়ে মাদ্রাসা থেকে দাওরা হাদীস শেষ করেছে। ছোট মেয়ে বর্তমানে অধ্যায়নরত রয়েছে।

ওসমান গণী নামের একজন মুসল্লী বলেন, আমার জন্মের আগে হুযুর মসজিদে এসেছিলেন। আমরা ওনার কাছে মক্তবে পড়ালেখা করেছি। আমাদের বড় ভাই-বোন সবাই ওনার কাছে পড়েছি। হুযুরের অসুস্থতার কারণে চলে যাচ্ছেন কিন্তু কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। ওনি অসুস্থ না হলে আরও এখানে থাকতেন। আমরা দোয়া করি আল্লাহ হুযুরকে সুস্থ রাখুন, দীর্ঘ হায়াত দান করুন।

তিনি বলেন, আমাদের এখানে হুযুর দীর্ঘদিন ছিলেন। আমরা চাইবো হুযুর সুযোগ পেলে আমাদের এখানে বেড়াতে আসবেন। হুযুরের কোন সমস্যা হলে আমারা জনাতে পারলে সমস্যা সমাধানে যথাসাধ্য চেষ্টা করবো।

মসজিদের মোয়াজ্জিন হাফেজ আব্দুল মতিন বলেন, আমার বর্তমান বয়স ৫৮ বছর। দীর্ঘদিন থেকে আমি ডায়াবেটিস, হার্ট ও উচ্চ রক্তচাপের সমস্যা সহ বিভিন্ন রোগে আক্রান্ত। পরিবার থেকে বলা হচ্ছিল দায়িত্ব থেকে অব্যাহতির জন্য।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে