admin
প্রকাশিত: 6:59 PM, November 22, 2024
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, টানা ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের পর ছাত্রজনতার চুড়ান্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। ছাত্রজনতার তুমুল প্রতিরোধের মূখে গণখুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা তার সহযোগীদের নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। এখন ভারতে বসে বসে দেশেকে অস্থিতিশীল করার জন্য সুগভীর চক্রান্ত করছে। জুুলাই বিপ্লবে এই বিয়ানীবাজারের ৪ জন নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। শহীদের বৃথা যেতে দেয়া যাবে না। শহীদদের রক্তের শপথ নিয়ে দেশকে ফ্যাসিবাদের দোসরমুক্ত করতে হবে।
সোমবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত সাড়ে ১৫ বছরে বিয়ানীবাজারের কোন উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে। এখন দুর্নীতির ফিরিস্তি ধীরে ধীরে বের হচ্ছে। সংসদ সদস্য পদবীটি লুটপাটের হাতিয়ার হিসেবে ব্যবহার করে নামে বেনামে, দেশের টাকা বিদেশে পাচার করেছেন। আগামী নির্বাচন সিলেট ৬ আসনে ধানের শীষেকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে এই এলাকার উন্নয়ন বঞ্চনা থাকবে না।
কাতার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এনাম উদ্দিন দিলালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ রানু, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মাসুক আহমেদ, লাউতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি যুবের আহমদ, শ্রমিক দলের সভাপতি লাভলু আহমদ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, তিল পাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, নুরুল কিবরিয়া সাধারণ সম্পাদক দুবাগ ইউনিয়ন বিএনপি, সাব্বির আহমদ চৌধুরী যুগ্ম আহবায়ক বিয়ানীবাজার উপজেলা যুবদল প্রমূখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে