admin

প্রকাশিত: 8:30 PM, November 24, 2024

ভোটাধিকার প্রতিষ্ঠায় মজলুম জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে : এমরান চৌধুরী

ভোটাধিকার প্রতিষ্ঠায় মজলুম জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে : এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় দেশের সর্বস্থরের মুক্তিকামী মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে তার নেতৃত্বে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল। দীর্ঘ ১৬ বছরের ধারাবাহিক সংগ্রামের পর জুলাই বিপ্লবেও দেশের সাধারণ মানুষ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ছাত্রজনতার আন্দোলনে যোগদান করে গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে গণখুনি শেথ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। অনুরোপভাবে আগামী নির্বাচনেও দীর্ঘ দিন থেকে ভোটারধীকার বঞ্চিত মজলুম জনতা ধানের শীষের পক্ষে ভোটবিপ্লব করবে। এজন্য মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে মজলুম জনতাকে ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকতে হবে।

রোববার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার শেওলা দিগরভাগ শাহজালাল বাজারে শেওলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে আযোজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আজ আমাদের সামনে নতুন এক সংগ্রামের সুযোগ। দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত মজলুম জনতা ধানের শীষের পক্ষে ভোটবিপ্লব করে এই গণতন্ত্র হত্যা, মানবাধিকার লঙ্ঘন এবং ন্যায়বিচারের অভাবের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করবে। আমরা বিশ্বাস করি, মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই সংগ্রাম আমাদের সবার পবিত্র কর্তব্য।

বিয়ানীবাজার উপজেলা বিএনপি নেতা আব্দুল বাসেতের সভাপতিত্বে ও শেওলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হোসেন পুতুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মামুনুর রশীদ মামুন, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ রানু, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, সাবেক সহ সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি আব্দুস সবুর, দুবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়া, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুবাস, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ চৌধুরী প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে