admin
প্রকাশিত: 11:58 AM, March 16, 2023
শাহীন আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার হোমনা উপজেলা শহরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা পাল্টা হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষে ৭জন আহত হয়েছেন। ১৫ মার্চ বুধবার বেলা ১টায় স্থানীয় পোষ্ট অফিস মোড়ে এই ঘটনাটি ঘটে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ বাদী হয়ে বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের ১২জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, দেশব্যাপী বিএনপি ও তাদের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সন্ত্রাস এবং নৈরাজ্য মূলক কর্মকান্ডের প্রতিবাদে হোমনা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ১৫মার্চ বুধবার দুপুরে স্থানীয় পোষ্ট অফিস মোড়ে এই প্রতিবাদ সভা শুরু হয়। বেলা ১টার দিকে হোমনা বিএনপি ও তাদের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের একটি মিছিল আওয়ামী লীগের প্রতিবাদ সভার পাশ দিয়ে যাওয়ার সময় প্রথমে উভয় পক্ষে বাকবিতন্ডা ঘটে। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দেশীয় অস্ত্র লাঠি, লোহার রড, দা, হকিস্টিক দিয়ে উভয় পক্ষে হামলা পাল্টা হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পোষ্ট অফিস মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ করে ও পথচারীরা দৌড়ে নিরাপদে আশ্রয় নিতে দেখা যায়। খবর পেয়ে হোমনা থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় উভয় পক্ষে প্রায় ৭জন আহত হয়েছেন। পরে লোকজন আহতদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করেছে। হামলায় গুরুতর আহত আওয়ামী লীগ কর্মী সাব্বির আহমদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এই ঘটনায় হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ বাদী হয়ে বিএনপি ও তাদের অঙ্গ-সংগঠনের ১২জনকে আসামী করে হোমনা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১০, তারিখ ১৫/০৩/২০২৩ইং। মামলার আসামীরা হলেন, হোমনা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল হান্নান এর পুত্র ফারুক আহমদ (৩৫), অনন্তপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র মিছবাহ উদ্দিন (৩০), কাশিপুর গ্রামের আব্দুল হক এর পুত্র আব্দুল সামাদ (৪০), নিখলী গ্রামের আব্দুল আহাদের পুত্র এমরান আহমদ (৩৯), মির্জানগর গ্রামের মোঃ নজরুল ইসলামের পুত্র মেহেদী ইসলাম (৩০), জয়পুর গ্রামের ছাত্তার মিয়ার পুত্র শাহিন মিয়া (২০), রাজাপুর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র দেলওয়ার হোসেন (৩৭), অনন্তপুর গ্রামের আব্দুন নূর এর পুত্র শাহাব উদ্দিন (৪৩), নিখলী গ্রামের মুদারিছ আলীর পুত্র সোহাগ আহমদ (৩৫), কাশিপুর গ্রামের মনজ্জির আলীর পুত্র ফয়ছল আহমদ (২৩), রাজাপুর গ্রামের মৃত জমির আলীর পুত্র ময়নুল ইসলাম (৪০) ও মির্জানগর গ্রামের আব্দুল মন্নান এর পুত্র ফখরুল ইসলাম শিপু (২২)।
এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ মোঃ জুবের আহমদ বলেন, সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতার করতে তৎপর রয়েছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক