editor
প্রকাশিত: 11:44 AM, November 26, 2024
বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চন্ডিনগর আদর্শ ছাত্রকল্যাণ পরিষদের ২০২৫-২০২৬ সেশনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। চন্ডিনগর গ্রামের সমাজ সেবক হেলাল উদ্দিনে সভাপতিত্বে ও সাবেক অর্থ সম্পাদক আব্দুল বাকী মুনিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: নিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের নব-নির্বাচিত সভাপতি আফসিন নিগার জামালী তুহিন ও যুগ্ম সম্পাদক সম্পাদক তানভীর আহমদ এবং সদ্য বিদায়ী সহ-সভাপতি মোহা. ইমরান হোসাইন , কাওসার আহমদ, প্রবাসী উপদেষ্টা আলী হোসাইন , সাবেক উপদেষ্টা ফয়সল আহমদ ও ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলার ইটাউরি মহিলা আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক (ইংরেজি) ইরশাদ হোসাইন। অনুষ্ঠানে দিক-নির্দেশনামূলক বক্তব্য ও গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন পরিষদের প্রবাসী উপদেষ্টা মাস্টার আবুল হোসেন , পরিষদের আজীবন উপদেষ্টা ও সাবেক সভাপতি লোকমান আহমদ , আজীবন উপদেষ্টা ও সদ্য বিদায়ী সভাপতি জাহাঙ্গীর আলম।
এর আগে পরিষদের সাবেক অর্থ সম্পাদক ও নব মনোনীত সহ-সেক্রেটারী আব্দুল বাকী মুনিমের সঞ্চালনায় ২০২৩-২০২৪ সেশনের কার্যকরী পরিষদ বিলুপ্ত ঘোষণা করেন সদ্য বিদায়ী সভাপতি জাহাঙ্গীর আলম।
বক্তব্য শেষে বিদায়ী দায়িত্বশীলদের এবং অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন দায়িত্বশীল ও অতিথিবৃন্দ । উক্ত নির্বাচন কার্যক্রমে বৃহত্তর চন্ডিনগর গ্রামের অর্ধশতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে