editor
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০
অনলাইন ডেস্ক
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আধীনে স্বতন্ত্র শিক্ষা প্রকৌশল সেল গঠন করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে সকল বিদ্যালয়ে শতভাগ বই পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান। বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, বেগম মেহের আফরোজ, মো. নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম, মো. মোশারফ হোসেন ও কাজী মনিরুল ইসলাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি জানায়, বৈঠকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মচারীদের কোভিড-১৯ এর টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া যায় কিনা সেবিষয়ে সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর সুপারিশ করা হয়। এছাড়া প্রাথমিকের জন্য সরকারী বই পৌছানোর দ্রুত করার তাগিদ দেওয়া হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী করোনা প্রদুর্ভাবের কারণে স্কুল বন্ধ থাকায় শিক্ষকদের গ্রাম ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিয়মিত শিক্ষার্থীদের লেখা-পড়ার খোঁজখবর রাখছেন। টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে পাঠ গ্রহণে উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়া করোনা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর বিষয়ে বিভিন্ন ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৈঠকে নবনির্বাচিত সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হওয়ায় তাকে শুভেচ্ছা জানানো হয়।
S/H- (Sultana -3)
6 অনুপ্রবেশ ঠেকানো ও অনুপ্রবেশকারীদের হঠাতে ‘অল আউট অ্যাকশনে’ নেমেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। হোল্ডিং সেন্টারে তথাকথিত অবৈধ বাংলাদেশিদের আটক শুরু
3 জাতীয় সম্পদ রক্ষায় সিলেটে কোরবানির পশুর চামড়া দ্রুত বিক্রির আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। কেউ চামড়া বিক্রি
2 হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। 2 মঙ্গলবার (২৬ মে) ভোরে
2 ঈদের ছুটির পরপরই আবারও বিদ্যুতের দাম বাড়ানোর খবরের তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও উৎকণ্ঠ প্রকাশ করেছে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ
1 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা ও মহানগরীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয়
8 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সমগ্র সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক
5 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
7 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার